এক্সপ্লোর

Haryana News: বাজার থেকে অপহরণ নাবালিকাকে, চার জন মিলে গণনিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা হরিয়ানায়

Minor Girl Assaulted in Haryana: হরিয়ানার ফরিদাবাদ থেকে এই ঘটনা সামনে এসেছে।

গুরুগ্রাম: ফের নারী নির্যাতনের ঘটনা ঘটল দেশে। ফরিদাবাদে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। চার জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। অপহরণ করে নিয়ে গিয়ে মেয়েটির উপর অত্যাচার চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। (Minor Girl Assaulted in Haryana)

হরিয়ানার ফরিদাবাদ থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ২৬ অক্টোবর সন্ধে ৭টা থেকে ২৭ অক্টোবর ভোর ৪টে পর্যন্ত মেয়েটিকে পণবন্দি করে রেখে, তার উপর অত্যাচার চালানো হয়। এর পর আধমরা অবস্থায় বাড়ির কাছে মেয়েটিকে ফেলে দিয়ে গাড়িতে চম্পট দেয় অভিযুক্তরা। (Haryana News)

নির্যাতিতার দিদি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন, ২৬ অক্টোবর সন্ধেয় সেক্টর ১৮ বাজারে গিয়েছিল বোন। বেশ খানিকটা সময় কেটে গেলেও বাড়ি ফেরেনি সে। এর পর বাড়ির লোকজন তাকে খুঁজতে বেরোয়। কিন্তু কোথাওই খোঁজ পাওয়া যায়নি তার। বরং ভোরবেলা বিধ্বস্ত অবস্থায় বাড়ি এসে পৌঁছয়। 

নির্যাতিতার দিদির বক্তব্য, “২৭ অক্টোবর ভোর সাড়ে ৪টে নাগাদ বাড়িতে ঢোকে বোন। জানায়, আগের সন্ধেয় চার জন তাকে অপহরণ করে গাড়িতে তোলে। নির্জন এলাকায় নিয়োগ করে মাদক খাওয়ানো হয় তাকে। এর পর একে একে ধর্ষণ করে চার জন মিলে।”

নির্যাতিতার দিদির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। চার অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ও POCSO আইনে মামলা দায়ের করেছে ফরিদাবাদ পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিষ্ণু মিত্র বলেন, “মেয়েটি বয়ান রেকর্ড করার মতো অবস্থায় নেই। আমরা তদন্ত শুরু করেছি। সেক্টর ১৮ এএলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের দ্রুতই গ্রেফতার করা হবে।”

এই নিয়ে পর পর নারী নির্যাতনের খবর সামনে এল। অতি সম্প্রতি এই ফরিদাবাদেই ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই বাবার বিরুদ্ধে। ৪২ বছরের ওই ব্যক্তি  বাড়িতেই নিজের মেয়েকে ধর্ষণ করে বলে জানা যায়। সপ্তম শ্রেণির ছাত্রী মেয়েটি বাড়িতে বাবার সঙ্গে একাই থাকত। মা অনেক আগেই সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সঙ্গে নিয়ে যান দুই ছেলেমেয়েকে। ওই ব্যক্তি মদ্যপানে আসক্ত থাকতেন বলে খবর।

চলতি বছরে দেশে পর পর নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। নাবালিকা থেকে বয়স্কা, নির্যাতনের হাত থেকে রক্ষে পাচ্ছেন না কেউ। সেই নিয়ে আলোচনা-চর্চা হলেও, অপরাধ কমছে না। বছরের মাঝামাঝি সময় আমেরিকার তরফেও সেই নিয়ে সতর্ক করা হয় নিজের দেশের নাগরিকদের। ভারতকে 'অপরাধ, ধর্ষণের দেশ' বলে উল্লেখ করে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget