এক্সপ্লোর

Pune Murder : 'আমার হৃদয় তার...,' গাড়িতে আলিঙ্গন, কেতনকে হত্যার আগের পোস্ট ফাঁস, কী লিখেছিলেন সিয়া ?

Pune's Ketan Agarwal Case : মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হয়েছিলেন রাজা। আর পুনের কেতনকে খুন হতে হল বিয়ের আগে। তবে এই হত্যা কাণ্ডের আগে কেতনকে নিয়ে সিয়ার বেশ কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশ্যে এসেছে, যা ইতিমধ্যে খুব ভাইরাল সমস্ত সোশ্যাল মিডিয়াতে।

পুনে: মনে আছে সোনম ও রাজার কথা ? সেই মেঘালয়ে হানিমুনে গিয়ে আর কোনওদিন বাড়ি ফেরেননি রাজা। ফিরেছিল তাঁর মৃতদেহ। আবারও সেই এক চিত্র দেখা দিল পুনেতে। তবে গল্পে একটু পরিবর্তন আছে। রাজা খুন হয়েছিলেন বিয়ের পর, আর পুনের কেতনকে খুন হতে হল বিয়ের আগে। পুনের এই বাগদত্তা খুনের ঘটনা গোটা দেশকে ইতিমধ্যেই নাড়িয়ে দিয়েছে। প্রেমিককে বিয়ে করার জন্য বাগদত্তাকে এভাবে পরিকল্পিত খুন ভাবতেই পারছেন না অনেকে।

গত ১৮ই জুন ২৬ বছর বয়সী কেতনকে তার ২০ বছর বয়সী বাগদত্তা এবং তার ২২ বছর বয়সী প্রেমিক লোনাভলার বিখ্যাত লোহাগড় দুর্গ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করে। ফেব্রুয়ারিতে কেতনের সঙ্গে বাগদান হয়েছিল এবং নভেম্বরে জয়পুরে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হওয়ার কথা ছিল। সিয়া কেতনের পরিবারকে জানায় ছবি তোলার সময় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে এই ঘটনা ঘটে। কিন্তু পুলিশের জেরায় ধরা পড়ে যায় গোপন সত্যি।

আরও পড়ুন - বাগদত্তা কেতনকে খুন ২০-এর তরুণীর ! হত্যার আগে প্রেমিকের সঙ্গে দেখা, ঘটনা জানলে শিউরে উঠবেন

তবে এই হত্যা কাণ্ডের আগে কেতনকে নিয়ে সিয়ার বেশ কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশ্যে এসেছে, যা ইতিমধ্যে খুব ভাইরাল সমস্ত সোশ্যাল মিডিয়াতে। হইচই ফেলেছে এই পোস্টগুলি। হবু স্বামীকে নিয়ে একের পর এক রোমান্টিক পোস্ট নিখুঁত প্রেমের চিত্রকে ফুটিয়ে তুলেছিল। বিয়ের প্রস্তাব, ভালবাসার নিদর্শন হিসাবে ফুল উপহার, আলিঙ্গন, নাচ, সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা এবং বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের বিয়ের ভিডিও ও ছবি শেয়ার করতেন সিয়া। কিন্তু এই 'চিত্রনাট্যের' পেছনে 'উপসংহার' যে অন্যকিছু ছিল তা গুনাক্ষরে বুঝতে পারেননি কেতন। রোমান্টিকতার অভিনয়ে বেঁধে রেখে কেতনের জীবন শেষ করে দিলেন হবু স্ত্রী সিয়া। বিশ্বাসের পরিণতি মৃত্যু। 

ফেব্রুয়ারি মাসে সিয়া এবং কেতনের বাগদান হয়েছে। পরিবারের তরফ থেকে ঘোষণা করা হয় নভেম্বরে প্রাইভেট জেট এবং রাজপ্রাসাদ ভাড়া করে এলাহীভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। বাগ্‌দানের এক মাস পর, সিয়া তাঁর ইনস্টাগ্রামে মোমবাতি জ্বালানো একটি কেকের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘‘আমার হৃদয় তার আপন ঠিকানা খুঁজে পাওয়ার এক মাস পূর্তি উদ্‌যাপন করছি।’’ কিন্তু প্রশ্ন, মাস পূর্ণ হতেই বদলে যায় হৃদয়ের ঠিকানা?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by PUNE PULSE (@punepulse)

সিয়ার জন্মদিন নিয়ে কেতনও পোস্ট করেন ইনস্টাগ্রামে। ক্যাপশন ছিল, ‘‘ওই হাসি’’, সঙ্গে ছিল একটি হার্ট ইমোটিকন। একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে ভিডিওটিতে দেখা যাচ্ছে, কেতন সিয়াকে গাড়ির ভেতরে একটি ফুল দিচ্ছেন। ফুল পেয়ে আনন্দ ফুটে ওঠে সিয়ার চোখে-মুখে। এর পর তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন, আলিঙ্গন করেন। আর ক্যাপশনে সিয়া লিখেছিলেন, ‘‘আমি বলেছিলাম, আমি তোমায় পছন্দ করি। কথাটিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে কেতন।’’

কিন্তু এই সবকিছুর পর প্রেমিকের সঙ্গে মিলে এভাবে হত্যা মেনে নিতে পারছেন না পরিবারের কেউ। জেক কেতনের মা নিজের মেয়ের মত ভালোবাসতেন, সেই মেয়ে যে এভাবে পেছন থেকে ছুরি মারবে কল্পনা করতে পারেননি কেউ। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget