এক্সপ্লোর

জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতা ও তাঁর মাকে ট্রাক্টরে ধাক্কা দিয়ে খুন ধর্ষণে অভিযুক্তর

ধর্ষণের শিকার এক তরুণী ও তাঁর মায়ের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে চাকায় পিষে মারল অন্যতম এক অভিযুক্ত। ঘটনার পরদিন যশবীর নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

কাসগঞ্জ: জামিনে ছাড়া পেয়ে তাণ্ডব ধর্ষণে অভিযুক্তর। ধর্ষণের শিকার এক তরুণী ও তাঁর মায়ের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে চাকায় পিষে মারল অন্যতম এক অভিযুক্ত। ঘটনার পরদিন যশবীর নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার ও তার ভাইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায় অমরপুর এলাকায় গত বুধবার এই ঘটনা ঘটেছে। নির্যাতিতা ও তাঁর মা যখন একটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন, তখনই তাঁদের ওপর এই হামলা চালানো হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কাসগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, নির্যাতিতা ও অভিযুক্তের পরিবারের মধ্যে বিবাদের জেরেই এই খুন। কয়েক বছর আগে আর্থিক বিবাদে যশবীরের বাবার হত্যার ঘটনায় নির্যাতিতার বাবা ও কাকাকে গ্রেফতার করা হয়েছিল। নির্যাতিতা যখন যশবীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন, তখন তাঁর বাবা জেলে ছিলেন। এই অভিযোগের ভিত্তিতে যশবীরকে গ্রেফতার করা হয়। সম্প্রতি জামিনে সে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে নির্যাতিতা ও তাঁর মাকে ট্রাক্টর চালিয়ে খুন করেছে বলে অভিযোগ। ঘটনার পর ট্রাক্টর ফেলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা দুটি মরদেহ রাস্তায় রেখে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। কাসগঞ্জের এসপি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। খুনের মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget