এক্সপ্লোর

Tiljala Murder Update:নাবালিকাকে 'অপহরণ করে খুন', রণক্ষেত্র তিলজলায় গ্রেফতার ১

Mass Agitation At Tiljala:তিলজলা রোডে নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগে গ্রেফতার অশোক কুমার নামে এক ব্যক্তি। তার আগে অবশ্য গভীর রাত পর্যন্ত পুলিশি গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা।

প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়, তিলজলা রোড: তিলজলা রোডে (Tiljala Road) নাবালিকাকে অপহরণ করে (Girl Kidnap And Murder) খুনের অভিযোগে গ্রেফতার অশোক কুমার নামে এক ব্যক্তি (Police Arrests In Tiljala Murder Case)। তার আগে অবশ্য গভীর রাত পর্যন্ত পুলিশি গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের বাইক-ভাঙচুরেরও অভিযোগ ওঠে। পরে বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে এগিয়ে আসতে দেখা যায় পুলিশকর্মীদেরও।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, সকাল ৮টা থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। বেলা ১২টায় থানায় অভিযোগ দায়ের করে পরিবার, দাবি পুলিশের। তাদের দাবি, সিসিটিভিতে পাশের বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল নাবালিকাকে। কিন্তু তা সত্ত্বেও তল্লাশির পরে ওই নাবালিকার খোঁজ পায়নি পুলিশ। কোনও ব্যবস্থা নেয়নি তারা, এমনও অভিযোগ উঠেছে। পরে পাশের বিল্ডিংয়ের ১টি তালাবন্ধ ফ্ল্যাটে স্যুটকেসের ভিতরে গলা কাটা অবস্থায় উদ্ধার হয় দেহ। সিসিটিভিতে পাশের আবাসনে নাবালিকাকে ঢুকতে দেখা গিয়েছিল বলে সূত্রে খবর। অবশেষে পাশের আবাসনের ৩২টি ফ্ল্যাটে তল্লাশি করে পুলিশের। তাতেই আবাসনের তিনতলায় অশোক কুমারের ফ্ল্যাট থেকে নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। ফ্ল্যাটের মালিক বিহারের সমস্তিপুরের বাসিন্দা অশোক কুমারকে গ্রেফতার করে পুলিশ।
গোটা ঘটনায় গত সেপ্টেম্বরের বাগুইআটি থেকে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে খুনের ঘটনার স্মৃতি ফিরে আসছে। 

বাগুইআটির স্মৃতি...
সূত্রের দাবি, প্রায় ২ সপ্তাহ মর্গে ২ কিশোরের দেহ পড়ে থাকলেও, তাদের যে খুন করা হয়েছে তা-ই জানত না পুলিশ। সূত্রের খবর, এক অভিযুক্তকে গ্রেফতারের পরই পুলিশ জানতে পারে, ২ কিশোরকে খুন করা হয়েছে। দুই কিশোরকে খুনের পর বাসন্তী হাইওয়ের ২টি ভিন্ন জায়গায় ফেলে যাওয়া হয় মৃতদেহ।  পরিবারের দাবি, এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে পাঠানো হয় SMS। পরে জানা যায়, ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানো হয়েছে বাগুইআটির ২ কিশোরকে। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো হয় চা। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনিদের বলা হয়েছিল, একটা কাজ করতে হবে। তার জন্য দেওয়া হবে টাকা।  পুলিশ সূত্রে খবর, ২২ অগাস্টই রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন করা হয় ২ কিশোরকে। গাড়িতে ২ কিশোর সহ ছিল ৬ জন। তবে ঘটনার পর থেকে ২ ছাত্রেরই মোবাইল ফোন উধাও ছিল। স্থানীয় সূত্রে খবর নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগে ১ জনকে আটক করে পুলিশ। রাতের দিকে বিক্ষোভের মাত্রা এমন জায়গায় পৌঁছয় যে থানার গেট ভেঙে ভিতরে ঢুকতে তোড়জোড় করেন বিক্ষোভকারীরা। ফটক ঝাঁকানোর চেষ্টা শুরু হয়। ভিতরে তৈরি ছিল পুলিশ। এর আগেও, নাবালিকার মৃত্যু ঘিরে তেতে উঠেছিল হুগলির চুঁচুড়া। জানা যায়,  যুবকের সম্পর্ক মেনে নিতে না পারার আক্রোশ থেকেই যুবককে ধারাল অস্ত্র দিয়ে কোপান কিশোরীর মা-বাবা! গত অক্টোবরের ঘটনা। যুবকের মৃতদেহ রাস্তার উপর থেকে উদ্ধার হওয়ার পর থেকেই বেপাত্তা হয়ে গিয়েছিলেন অভিযুক্তরা। 

 

আরও পড়ুন:১০০ দিনের কাজে পাবেন আরও বেশি টাকা, কোন রাজ্য মজুরি দিচ্ছে বেশি ?



সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget