এক্সপ্লোর

Bhangar News: ফের তৃণমূলে ভাঙন, আরাবুলের পাড়া থেকেই ISF -এ যোগ প্রায় শতাধিক TMC কর্মীর

Bhangar TMC ISF:ভাঙড়ে তৃণমূলে ভাঙন। এবার ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের পাড়া থেকেই তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দিলেন প্রায় শতাধিক তৃণমূল কর্মী।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে তৃণমূলে ভাঙন। এবার ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের (TMC Leader Arabul Islam) পাড়া থেকেই তৃণমূল ছেড়ে আইএসএফ-এ (ISF) যোগ দিলেন প্রায় শতাধিক তৃণমূল কর্মী (TMC Worker)। সোমবার রাতে আইএসএফ নেতা রাইনুর হকের হাত ধরে আইএসএফে যোগ দেয় তৃণমূল কর্মীরা। এলাকায় তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে করে আসলেও কোনওরকম সহযোগিতা পায়নি, সেই অভিযোগ করে তৃণমূল ছাড়ল পোলেরহাট ২ অঞ্চলের ৯৬ নং বুথের প্রায় শতাধিক তৃণমূল কর্মী।

আইএসএফ নেতা রাইনুর হক বলেন, 'বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আইএসএফে যোগ দিয়েছে। তাঁদেরকে আমরা স্বাগত জানালাম।' আইএসএফে যোগ দিয়েই ৯৬ বুথের বুথ সভাপতি হলেন আখতার মোল্লা। প্রসঙ্গত, গত কয়েক মাসে শাসকদলে একাধিকবার ভাঙনের ছবি প্রকাশ্য়ে এসেছে। তার মধ্যে মালদা, পূর্ব  মেদিনীপুর-সহ একাধিক জেলাও রয়েছে।

চলতি মাসেই পূর্ব মেদিনীপুরে ভাঙনের ছবি প্রকাশ্যে আসে ঘাসফুল শিবিরে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিল একাধিক ব্যক্তি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল ইয়াসিন মল্লিক, শেখ মৈজ্জুদিন ও শেখ আলফাজুদ্দিন- সহ কয়েকশো মানুষ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন। কসবাগোলাতে তাঁদের দলীয় পতাকা তুলে দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র। তিনি বলেছিলেন, 'অন্য দল থেকে শতাধিক কর্মী স্বেচ্ছায় জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে শয়ে শয়ে মানুষ তৃণমূল ও বিজেপি ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করবেন।'

পঞ্চায়েত নির্বাচনের আগে মালদাতেও তৃণমূলে ভাঙন ধরা পড়েছিল সম্প্রতি। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ টিপু সুলতান, বাহারাল গ্রাম পঞ্চায়েতের চার তৃণমূল সদস্য, জেলা নেতা প্রদীপ সাহা-সহ কয়েকশো কর্মী। মহম্মদ টিপু সুলতানের বক্তব্য, 'চেয়ারম্যান ও সভাপতি পুরনোদের গুরুত্ব দিচ্ছে না। টাকার বিনিময়ে পদ বিক্রি হচ্ছে। তাই কংগ্রেসে যোগদান করলাম।'

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

পাশাপাশি তৃণমূলত্যাগী প্রদীপ সাহা বলেছেন, 'পঞ্চায়েতে দুর্নীতি এবং প্রার্থী করার নামে দলের কর্মীদের থেকে টাকা তোলা হচ্ছে। এরই প্রতিবাদে দল ত্যাগ করলাম।' তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগ দেওয়ায় হাত শিবির শক্তিশালী হবে বলেই মনে করছে কংগ্রেস। মালদা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলেছিলেন, 'মালদায় কংগ্রেস ফের শক্তিশালী হচ্ছে। এর প্রভাব পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) পড়বে'। যদিও 'কংগ্রেস যাত্রাপালা করছে' বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুর রহিম বক্সি।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Heavy Rainfall: ৬ তারিখ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৭ থেকে দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ
৬ তারিখ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৭ থেকে দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Kunal Ghosh On Chandrima:
"যখন ওঁর কাছে দফতরের সারি ছিল, সেদিন এই দুঃখের কথাটা বলেননি কেন?", চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণাল ঘোষের

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget