এক্সপ্লোর

Birds Fighting: দম বাড়াতে আখের রস, প্রায় ৪০০ বছর ধরে 'বুলবুলি পাখির লড়াই' ঝাড়গ্রামে

Jhargram Birds Fighting: এবার শতাধিক পাখি লড়াইয়ের মঞ্চে এসেছিল। হেরে যাওয়া বুলবুলির ঝুঁটি কেটে তাঁদের ছেড়ে দিচ্ছিলেন সেনাপতি।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: মকর সংক্রান্তিতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে ৮ থেকে ৮০ সকলে মেতে উঠল 'বুলবুলি পাখির লড়াই' প্রতিযোগিতায়। স্থানীয় মানুষজনেরা বলে থাকেন বুলবুলি পাখির এই লড়াই এখানকার ঐতিহ্যবাহী এক অনুষ্ঠান যেখানে দুটো বুলবুলি পাখিকে লড়াই লাগানো হয়, এই অনুষ্ঠান আজ থেকে প্রায় ৪০০ বছর ধরে চলে আসছে গোপীবল্লভপুরে রাধাগোবিন্দ মঞ্চের সামনে।

ভিন রাজ্য থেকেও এসেছিল পাখিরা অংশ নিতে

প্রতিবছর মকর সংক্রান্তির দিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেই অনুষ্ঠানে বাংলার পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা থেকেও মানুষজনেরা বুলবুলি পাখি নিয়ে এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে পুরস্কার রাখা হয়। বংশপরম্পরা হিসাবে এই সমস্ত এলাকার মানুষজনেরা এই সংস্কৃতিকে ধরে রেখেছেন হাজার কাজের মধ্য দিয়ে এই দিনটি ধুমধাম করে মেতে উঠেন এই সমস্ত এলাকার মানুষজনেরা এই বুলবুল পাখির লড়াই দেখতে গোপীবল্লবপুর রাধাগোবিন্দ মঞ্চের সামনে ছুটে আছেন।

পাখি লড়াই ঘিরে উন্মাদনা এখনও কমেনি

উনিশ শতকের শহর কলকাতায় বুলবুল পাখির লড়াই দেখতে ছাতুবাবুর মাঠ নাহলে দয়াল মিত্তির বাগান বাড়িতে জুড়ি গাড়ি চড়ে সেকালের বাবুরা আসতেন। সেই বাবু কালচার কালের নিয়মে হারিয়ে গেছে। কিন্তু এ রাজ্যের দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলার গোপীবল্লভপুরে পৌষ সংক্রান্তির দুপুরে এখনও বছরের একটা দিন বুলবুল পাখির লড়াই হয় আজও। মোবাইল, ইন্টারনেটের যুগেও ঐতিহ্যবাহী প্রাচীন বুলবুল পাখির লড়াই হারিয়ে যায়নি। এখনও চলে আসছে। বিরল এই পাখি লড়াই ঘিরে উন্মাদনা এখনও কমেনি।লড়াইকে ঘিরে কমেনি জঙ্গলমহলের বৈষ্ণবতীর্থ গোপীবল্লভপুরের আমজনতার লোকাচার, লোকবিশ্বাস।

আরও পড়ুন, মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান সুজিত বসু-সহ ৪ মন্ত্রীর

হেরে গেলেই ঝুঁটি কেটে দেওয়া হচ্ছিল বুলবুলি পাখির 

গোপীবল্লভপুরের গোস্বামীদের রাধাগোবিন্দ মন্দিরের কাছে চাঁদোয়া টাঙিয়ে হয় পাখি যুদ্ধ।সম্মুখ সমরে থাকার সময় হাউসিদের হাতে ধরা পাকা কলার টুকরো দেখিয়ে  রাগানো হয় পাখিদের। সঙ্গে লড়াইয়ের দম বাড়াতে দেওয়া হচ্ছিল আখের রস।এভাবে একে একে পাখি এগিয়ে দিয়ে লড়াই এগিয়ে যায়।এবার শতাধিক পাখি লড়াইয়ের মঞ্চে এসেছিল।হেরে যাওয়া বুলবুলের ঝুঁটি কেটে তাদের ছেড়ে দিচ্ছিলেন সেনাপতি। দুটি দলের হয়ে যাঁরা এই পাখি লড়াই পরিচালনা করেন তাঁদের বলা হয় সেনাপতি। ঝুঁটি কাটার সঙ্গে মানমর্যাদা জড়িয়ে রয়েছে। গোপীবল্লভপুরেও পাখির লড়াই হয় দুটি পাড়া বাজারসাই ও দক্ষিণ সাইয়ের মধ্যে। সাই অর্থাৎ পাড়া। চিরপ্রতিদ্বন্দ্বী দুই পাড়ার ব্যাপক উন্মাদনা থাকে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget