এক্সপ্লোর

SSC Scam: নিয়োগে-দুর্নীতি মামলায় এবার গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা

SSC Scam Arrest: সিবিআইয়ের এফআইআরে ১ নম্বরে শান্তিপ্রসাদ সিন্হা। সিবিআইয়ের এফআইআরে ৪ নম্বরে অশোক সাহা। শান্তিপ্রসাদ-অশোক সাহার বাড়িতে গিয়ে একাধিকবার সিবিআই তল্লাশি।

কলকাতা: নিয়োগে-দুর্নীতি মামলায় এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা গ্রেফতার। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের (CBI) প্রথম গ্রেফতার। শান্তি প্রসাদ সিন্হা, অশোক সাহাকে গ্রেফতার (Arrest) করল সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহা। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডির জালে পার্থ-অর্পিতা। ইডির জালে পার্থ-অর্পিতা, শান্তিপ্রসাদ-অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই। সিবিআইয়ের এফআইআরে ১ নম্বরে শান্তিপ্রসাদ সিন্হা। সিবিআইয়ের এফআইআরে ৪ নম্বরে অশোক সাহা। শান্তিপ্রসাদ-অশোক সাহার বাড়িতে গিয়ে একাধিকবার সিবিআই তল্লাশি। তদন্তে বিভ্রান্ত করার অভিযোগে গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা। উল্লেখ্য, হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টে নাম ছিল শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহার।

উল্লেখ্য, ২ দিন আগেই এসএসসি (SSC) আন্দোলনকারী সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ( Education Minister Bratya Basu)। প্রায় এক ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য বসু। তিনি বলেন, 'আশা করছি ভবিষ্যতে আর কোনও অসুবিধা হবে না।' উল্লেখ্য ,  মেধাতালিকায় 'বঞ্চিত' চাকরিপ্রার্থী ৬ হাজার। তবে এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে, মেধাতালিকায় নাম ওঠা প্রত্যেকেরই নিয়োগের আশ্বাস মিলেছে।তবে এখনই সেই আশ্বাসে আন্দোলন থামানো হবে না। নিয়োগপত্র হাতে এলে তবেই আন্দোলন বন্ধ করবেন বলে দাবি চাকরি প্রার্থীদের।

ব্রাত্য বসু বলেছিলেন, ''নিয়োগের কিছু আইনি দিক রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। এর জন্য আরও পোস্ট তৈরি করতে হবে। এই পোস্ট তৈরি করতে অর্থ দফতরের অনুমোদন লাগবে। ক্যাবিনেটের অনুমোদন লাগবে।মুখমন্ত্রীর অনুমোদন লাগবে। আমরা এসএসসিকে বলেছি, এদের দাবি অনুযায়ী কত অতিরিক্ত পোস্ট তৈরি করার দরকার সেটি খতিয়ে দেখতে। পোস্টের সেই সংখ্যাটা আমরা এসএসসিকে বলেছি, যত তাড়াতাড়ি পারেন, আমাদের দিন।' অপরদিকে, আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ বলেন, 'বৈঠকে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সবার চাকরি হবে। আন্দোলনকারীদের দাবি ছিল, 'মেধাতালিকায় থাকা সকলের চাকরি হতে হবে। সেইভাবেই আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শহীদুল্লাহ আরও বলেন, 'মেধাতালিকায় নাম থাকা একজনও যেনও বঞ্চিত না হয়, আলোচনা সদর্থক হয়েছে। ৬ হাজারের মধ্যে ২১৫৯টি সিট তৈরি করা আছে।'

এর ২ দিনের মাথায় এবার এসএসসি দুর্নীতি নিয়োগ আরও ২ জন গ্রেফতার হলেন। এর আগে এই কেসে ইডি গ্রেফতার করেছিল মন্ত্রী পার্থ চট্টােপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন: মোহনবাগান ক্লাবের টেন্টের উদ্বোধনে এসে ৫০ লক্ষ টাকা অনুদান মমতা বন্দ্যোপাধ্যায়ের

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget