এক্সপ্লোর

Kultali Molestation: কুলতলিতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, ধৃত টোটো চালক সহ ২

Kultali News: আরজি কর কাণ্ডের মাঝেই একজন স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ধরা পড়ল টোটো চালক সহ ২ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।

সুকান্ত দাস, কুলতলি: প্রাইভেট টিউশন থেকে ফেরার সময় পথচলতি এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali)। অভিযোগ দায়ের হওয়ার পর এই ঘটনায় গ্রেফতার হয়েছে টোটো চালক সহ দুজন। শুরু হয়েছে তদন্তও।

ওই স্কুলছাত্রীর পরিবারের দাবি, শুক্রবার সকালে প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, টোটোয় চড়ে যাওয়ার সময় এক যুবক তার শ্লীলতাহানি করে। তাতে যোগ দিয়ে ছিল টোটো চালকও।  পরে ছাত্রীর বাবা স্থানীয়দের সাহায্যে ওই টোটো চালককে চিহ্নিত করার পর কুলতলি থানায় অভিযোগ দায়ের হয়। এরপর শুক্রবার রাতেই অভিযুক্ত যুবক ও টোটো চালককে গ্রেফতার 
করে পুলিশ। যদিও ওই স্কুলছাত্রীর শ্লীলতাহনির অভিযোগ অস্বীকার করেছে ধৃত যুবক।

আরও পড়ুন: RG Kar Case Sanjay Ray Update : মৃতদেহের পাশে হেডফোনটা রাখে অন্য কেউ, ওটা ওখানে ছিল না' তোলপাড় করা দাবি সঞ্জয়ের আইনজীবীর

পরে এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কুলতলি এলাকায়। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রসঙ্গত উল্লেখ্য, RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শোরগোল চলছে। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। শুক্রবারই যেমন হরিপালে এক নাবালিকা স্কুল ছাত্রীকে বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। যে ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তাল হয়ে উঠেছে সিঙ্গুর। নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা জড়িতদের গ্রেফতারির দাবিতে শনিবার হুগলি গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেনএসপি অফিস ঘেরাও AIDSO-র সদস্যরা। 
হরিপালে 'যৌন নিগ্রহ', উত্তেজনা। যাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। এই ঘটনা নিয়ে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও। তিনি অভিযোগ করেছেন যে, হরিপালের নির্যাতিতা যে হাসপাতালে ভর্তি রয়েছে তাকে ঘিরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সেখানে তৃণমূল নেতাদের ঢুকতে দেওয়া হলেও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Durga Puja 2024 : 'অনুদান চাই না, চাই বিচার' এবার রাজ্যের অনুদানে 'না' আরও এক পুজো কমিটির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget