এক্সপ্লোর

RG Kar Case Sanjay Ray Update : মৃতদেহের পাশে হেডফোনটা রাখে অন্য কেউ, ওটা ওখানে ছিল না' তোলপাড় করা দাবি সঞ্জয়ের আইনজীবীর

RG Kar Case Update : ধৃত সঞ্জয়ের আইনজীবীর দাবি তাঁর মক্কেল নির্দোষ।  আইনজীবী কবিতা সরকারের দাবি, চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার সঙ্গে সঞ্জয় জড়িত নয়।

প্রকাশ সিনহা, কলকাতা : সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতারের পর কলকাতা পুলিশ সূত্রে দাবি করা হয়, সঞ্জয় অপরাধ স্বীকার করে নিয়েছে। যাবতীয় তথ্য় প্রমাণও সেদিকেই স্পষ্ট ইঙ্গিত করছে। সিবিআই ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পর আদালতে রিপোর্ট পেশ করে জানায় - আর জি কর-কাণ্ডে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে ধর্ষণ ও ১০৩-এর ১ নম্বর ধারায় টালা থানায় খুনের মামলা রুজু হয়েছে।  অর্থাৎ সিবিআই-ও মনে করছে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় অন্য়তম অভিযুক্ত।

ধৃত সঞ্জয়ের আইনজীবীর দাবি

ধৃত সঞ্জয়ের আইনজীবীর দাবি তাঁর মক্কেল নির্দোষ।  আইনজীবী কবিতা সরকারের দাবি, চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার সঙ্গে সঞ্জয় জড়িত নয়। আইনজীবী জানান, তাঁর মক্কেলের দাবি,  সে একজন প্রত্যক্ষদর্শী হিসেবে মেয়েটির মৃতদেহ দেখতে পায়। ঘরে গিয়ে হঠাৎ করে ভোরবেলা। আর এই ঘটনায় সে যুক্ত নয়। এই কথাই সে বারবার বলছে। 

কিন্তু উঠে আসছে একটি প্রশ্ন। তাহলে সঞ্জয়ের ব্লুটুথ হেডফোনের ছেড়া তারটি কীভাবে পাওয়া গেল দেহ যেখানে উদ্ধার হয়, সেখান থেকে ? উকিলের দাবি, ও যখন বেরিয়ে আসছিল ঘর থেকে, মৃতদেহ দেখে আসার পর। দৌড়ে ছুটে বেরিয়ে আসার সময় হেডফোনটা ওখানে পড়ে যায় হয়ত। তারপর হয়তো অন্য কেউ ওই মৃতদেহের পাশে ওটা রেখে দেয়, কিন্তু ওটা মৃতদেহের পাশে পড়ে ছিল না।  

৯ অগাস্টের  ভোর ৪.০৩-এর একটি ছবি ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে স্পষ্ট দেখা যায়, আর জি কর মেডিক্য়াল কলেজের চারতলার করিডর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সেই জায়গাটি চেস্ট ওয়ার্ড। সেই করিডর দিয়েই সেমিনার রুমে যাওয়া যায়, যেখান থেকে উদ্ধার হর তরুণী চিকিৎসকের দেহ। তখন কিন্তু সঞ্জয়ের গলায় ছিল ছেঁড়া হেডফোন। এই অবস্থায় ধৃতের আইনজীবী তাঁর মক্কেলের নির্দোষ দাবি করলেও, আইন বিশেষজ্ঞদের মতে, যে কোনও আইনজীবীর এটাই কাজ। কিন্তু,তার মানে সেটা সত্য়ি কিংবা  মিথ্যা, তা বলার মতো সময় এখনও আসেনি। 

ওই ঘটনায় শুধু সঞ্জয়,না কি হাসপাতালেরই একাধিক ব্য়ক্তি জড়িত, তদন্ত করে সেই সত্য় উদ্ঘাটন করাই এখন সিবিআই-এর কাজ। সুপ্রিম কোর্টে তা নিয়ে সিবিআই রিপোর্টও জমা দেবে। সেই রিপোর্টে কী থাকবে, তা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 

 

আরও পড়ুন, দেহরক্ষী আফসারের স্ত্রীরও RG করে ক্যাফে ! টেন্ডার পাইয়ে দিতেও সন্দীপের বিরাট খেলা?

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর

ভিডিও

Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget