এক্সপ্লোর

Alipurduar News: ২০ ফুট পাইথনের হদিশ আলিপুরদুয়ারের মুজনাই চা বাগানে

Python Has Been Discovered: চা বাগান থেকে দৈত্যাকার পাইথনের খোঁজ ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে। বন দফতর সূত্রে খবর, পাইথনটি লম্বায় অন্তত ২০ ফুট। মাদারিহাটের মুজনাই চা বাগানের ঘটনা।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: চা বাগান (Tea Garden) থেকে দৈত্যাকার পাইথনের (Giant Python) খোঁজ ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে (alipurduar)। বন দফতর সূত্রে খবর, পাইথনটি (python) লম্বায় অন্তত ২০ ফুট (20 feet)। 

কী ঘটেছিল?
মাদারিহাটের মুজনাই চা বাগানের ঘটনা। গত কাল দুপুর নাগাদ চা পাতা তোলার সময় বাগানের মাঝে দৈত্যাকার প্রাণীটিকে দেখেন শ্রমিকরা। আতঙ্ক ছড়ায় মুহূর্তের মধ্যে। খবর দেওয়া হয় জলদাপাড়া বন দফতরকে। বনকর্মীরা এসে উদ্ধার করে দৈত্যাকার ওই পাইথনটিকে। ঠিক কত বড় ছিল সাপটি? বোঝাতে একটি পরিসংখ্যান দিয়েছেন কর্মীরা। সাপটিকে তুলে আনতে তাঁদের প্রায় ১০ থেকে ১২ জনকে লেগেছে। পাইথনটি উদ্ধারের পর জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বন দফতর সূত্রে খবর। ঘটনা হল, লোকালয়ে বা মানুষের যাতায়াত রয়েছে এমন জায়গায় পাইথনের দর্শন নতুন নয়। 

আগেও এক ঘটনা...
সেপ্টেম্বরেই জলপাইগুড়িতে মুরগি খেতে আসা ১০ ফুটের একটি অজগরের খবর চাঞ্চল্য ছড়িয়েছিল নানা দিকে। জানা যায়, গয়েরকাটার হিন্দু পাড়া এলাকায়  বাসন্তী কুজুরের বাড়িতে মুরগি খেতে ঢুকেছিল ওই  অজগরটি। এলাকার যুবকেরা জীবনের ঝুঁকি নিয়ে সাপটিকে ধরতে গেলে জঞ্জালু রায়ের ও কুসুম কলুনিয়া নামে  দুই যুবককের হাতে কামড় বসিয়ে দেয় ওই অজগর। তবুও প্রায় ১০ ফুট লম্বা অজগরটিকে তারা কব্জা করে এবং কাঁধে তুলে  নেয়। এভাবেই এক কিলোমিটার রাস্তা অজগরটি কাঁধে নিয়ে উল্লাস করতে করতে হেঁটে শহর পার হয়। এইভাবে হই হট্টগোল করতে করতে আসা যুবকদের দেখে অনেকেই মনে করেছিলেন কোনও টুর্নামেন্ট জিতে ফিরছেন বুঝি তাঁরা।  কিন্তু কাছে আসতে সকলের চোখ কপালে উঠে যায় , ভয়ঙ্কর এই দৃশ্য দেখে। এরকম কাণ্ড দেখে হতবাক সর্প বিশেষজ্ঞ থেকে পরিবেশ প্রেমীরা। যদিও সাপটি নিয়ে রীতিমতো উল্লাসের আমেজ শুরু হয়েছিল 'উদ্ধারকারীদের' মধ্যে। সেলফি তোলার হিড়িকও পড়ে যায়। তার আগে গত অগাস্টে উত্তর ২৪ পরগনার ঘটনা শোরগোল ফেলে দেয়। সে বার এক বাঁশ বাগানের ভিতর ১৫ ফুট পাইথনের হদিস পেয়ে চোখ কপালে উঠে গিয়েছিল একদল স্থানীয় যুবকের। হঠাতই চিৎকার করে উঠেছিলেন তাঁরা। আওয়াজ শুনে তড়িঘড়ি ছুটে আসেন এলাকার মানুষ। সন্ধের অন্ধকারের মধ্যে আলো জ্বালিয়ে প্রায় ১৫ ফুটের পাইথনটিকে ধরা হয়েছিল। হাবরার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের নারায়ণকাটি এলাকা থেকে দৈত্যাকার সাপ উদ্ধারের ঘটনা ঘিরে হুড়োহুড়ি পড়ে যায় আশপাশের অঞ্চলেও। 
তবে এক্ষেত্রে উদ্ধার হওয়া পাইথনটির দৈর্ঘ্য আরও বেশি। সব মিলিয়ে এখনও চিন্তার আবহ কাটেনি চা বাগানে। 

আরও পড়ুন:সারা রাজ্যে বিজয়ার সুর, তারই মাঝে নতুন করে দেবী আরাধনা শুরু কোচবিহারে

 

 

 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget