এক্সপ্লোর

21 July: মমতার আসল সম্পদ কী? বলে দিলেন অখিলেশ, সঙ্গে দিলেন বড়সড় 'আশ্বাস'

Akhilesh Yadav on Mamata Banerjee: এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় ছত্রে ছত্রে ছিল তৃণমূলের প্রশংসা- বিশেষ করে তৃণমূলের কর্মীদের।

কলকাতা: ২১ জুলাইয়ের শহিদ দিবস (21 July TMC Shahid Diwas) বরাবর তৃণমূলের সবচেয়ে রাজনৈতিক কর্মসূচি। আর তৃণমূলের ডাকে এই মঞ্চেই এবার উপস্থিত হলেন সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আর মঞ্চে বক্তব্য রাখার সময় ছত্রে ছত্রে ছিল তৃণমূলের প্রশংসা- বিশেষ করে তৃণমূলের কর্মীদের।

কেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বড় নেত্রী। তাঁর আসল সম্পদ কী? সেটাই এদিন মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট বললেন অখিলেশ যাদব।

এদিন অখিলেশ যাদব (Akhilesh Yadav) বলেন, 'দিদির কাছে এমন কর্মী আছেন, যাঁরা প্রাণ দিতেও প্রস্তুত। এমন সমর্থক থাকা যে কোনও দলের কাছেই ভাগ্যের ব্যাপার। কারণ যে কোনও রাজনৈতিক দলের ভিত্তি কর্মীরাই।' তাঁর সংযোজন, 'আপনার নেতা অনেক বড়। উনি লড়ে নিজের জীবন বাজি রেখে এই জায়গায় দলকে এনেছেন। আপনারা সবসময় ওঁর সঙ্গ দিয়েছেন, আপনারা নিশ্চয়ই ভবিষ্য়তেও সঙ্গ দেব।'

একুশের বিধানসভা ভোটে প্রচারের সময় পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে এনে অখিলেশ যাদব বলেন, 'দিদি যখন পায়ে প্লাস্টার নিয়েও প্রচার করছিলেন, তখনই বলেছিলাম দিদি একাই লড়ে জিতবেন।' এদিন ২১-এর মঞ্চে মমতার ভূয়সী প্রশংসা করেছেন অখিলেশ। তিনি বলেন, 'খুব কম নেতা আছেন, যাঁরা নিজের জীবন বাজি রেখে লড়াই করেন। দেশের রাজনীতিতে দিল্লির শাসকদল সাম্প্রদায়িক অশান্তির ষড়যন্ত্র করছে। কিন্তু আপনাদের সমর্থনে দিদি যে কোনও লড়াইয়ে প্রস্তুত।'

'বাংলার সঙ্গে উত্তরপ্রদেশ রয়েছে'
বাংলায় বিজেপি আসন হারিয়েছে, প্রবল ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশেও। সেই প্রসঙ্গ তুলে এদিন অখিলেশ যাদব বলেন, 'বাংলার মানুষ বিজেপিকে হারিয়েছে, উত্তরপ্রদেশও সঙ্গে রয়েছে। দিল্লির সরকার অল্প দিনের অতিথি। এই সরকার খুব তাড়াতাড়ি পড়ে যাবে।' কেন্দ্রের সরকার বেশিদিন ক্ষমতায় থাকবে না তা আগেও বলেছিলেন অখিলেশ। এদিন কলকাতায় ২১ জুলাইয়ের মঞ্চেও একই কথা বলেছেন অখিলেশ। এদিন তাঁর আরও বার্তা, 'এরা অন্যদের থেকে মহাপুরুষকেও ধার করে। কারণ এদের কাছে গুরুদেব বা নেতাজির মতো মহাপুরুষ নেই। দেশ, সংবিধানকে বাঁচাতে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে: অখিলেশ। আগামীদিনে যে লড়াই হতে চলেছে, আমরা আপনাদের সঙ্গে থাকব।'

বক্তব্য রাখার সময় শুরুতেই অখিলেশ যাদবকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মুম্বইয়ে আপনার সঙ্গে কথা হয়েছিল। একবার বলতেই আপনার মেনে নিয়েছিলেন। আমি চাই বাংলার সঙ্গে গোটা দেশের সম্পর্ক ভাল হোক। অখিলেশের মাধ্যমে যার সূচনা হল। উত্তরপ্রদেশে যে খেলা অখিলেশ দেখিয়েছেন, তাতে বিজেপির ইস্তফা দেওয়া উচিত ছিল। দিল্লিতে ভয় দেখিয়ে যে সরকার তৈরি হয়েছে, তার আয়ু বেশিদিন নেই।'

আরও পড়ুন: ভোটে জয় এসেছে, এবার কাদের জন্য কাজ করবে তৃণমূল? বলে দিলেন অভিষেক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget