এক্সপ্লোর

Howrah News: প্রাণ কাড়ল খেলা, লোকাল ট্রেনে কাটা পড়ে উলুবেড়িয়ায় মৃত্যু ৩ কিশোরের

Death Of 3 Adolescent Boys: লোকাল ট্রেনের ধাক্কায় তিন কিশোরের মৃত্যু ঘিরে তুমুল হইচই উলুবেড়িয়া স্টেশনের ডোমপাড়ায়। বৃহস্পতিবার রাত পৌনে নটা নাগাদ ঘটনাটি ঘটে।

সুনীত হালদার, হাওড়া: লোকাল ট্রেনের (Local train) ধাক্কায় তিন কিশোরের (adolescent0 মৃত্যু ঘিরে তুমুল হইচই উলুবেড়িয়া স্টেশনের (uluberia station) ডোমপাড়ায়। বৃহস্পতিবার রাত পৌনে নটা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। আসে রেল পুলিশও।

কী ঘটেছিল?
রেল পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধের দিকে চার  কিশোর উলুবেড়িয়া স্টেশন থেকে কিছুটা দূরে মিডল লাইনে পয়সা নিয়ে খেলছিল। এমন সময়ই বিপত্তি। হঠাৎ লোকাল ট্রেনে চলে আসায় তিন কিশোর কাটা পড়ে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। নিহতদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। এক জন কিশোর ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে। একাদশীর সন্ধেয় এমন ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। কোথা থেকে কী হয়ে গেল, বুঝতে পারছেন না কেউ। শোকে কথা বলার ক্ষমতা হারিয়েছে পরিবার। দুর্গোৎসবের আনন্দের রেশ এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই এমন মর্মান্তিক খবর। বস্তুত, গত কাল রাত থেকে এমন একের পর এক অঘটনের খবরে তোলপাড় পড়ে গিয়েছে উত্তর থেকে দক্ষিণে।

অঘটন ঘটছেই...
গত কাল প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানের ঘটনায় এর মধ্যেই ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ১০ বছরের এক বালিকাও রয়েছে। তবে প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে। বিপন্নদের উদ্ধার করতে গত কাল মাঝরাত পর্যন্ত তল্লাশি চালানো হয়। তারপর প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ সাময়িক বন্ধ হয়। আজ সকালেও নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, ৭০টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়েছিল। তার মধ্যে ২৫ থেকে ৩০টি প্রতিমা বিসর্জনের পরই বিপর্যয় ঘটে। এই বিপর্যয় নিয়ে স্থানীয় সূত্রে একটা সম্ভাবনার কথাও বলা হচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, নদীখাতে আগেই বোল্ডার ফেলা হয়েছিল, যাতে, যেদিকে বিসর্জন হবে, সেদিকে বেশি জল থাকে। হড়পা বানের সময় তা হিতে বিপরীত হয়েছে।  যেখানে বিসর্জন হচ্ছিল, সেদিকেই প্রবল স্ত্রোত এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। অন্য দিকে আবার আরামবাগের দিঘির ঘাটে বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষের জেরে মৃত্যু হয় এক কিশোরের। তাকে পিটিয়ে খুনের অভিযোগে এলাকায় উত্তেজনা। তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ করে পরিবার। দুর্গোৎসবের আনন্দের রেশ এখনও ফুরোয়নি। মধ্যেই উত্তর থেকে দক্ষিণ, একের পর এক নানা অঘটনে শোকের ছায়া রাজ্যের নানা প্রান্তে। তার মধ্যে চন্দননগরে এমন হামলার অভিযোগ। পাশাপাশি, চন্দননগরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে হামলার অভিযোগ ওঠে তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। সব মিলিয়ে দিনভর রাজ্যের নানা প্রান্তে একের পর এক অঘটনের খবর।

আরও পড়ুন:হড়পা বানে জলের স্রোতে বাঁচাই কঠিন, বলছেন নদী বিশেষজ্ঞরা, পুলিশ-প্রশাসনকেই কাঠগড়ায় তুলছে বিরোধীরা

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget