এক্সপ্লোর

Bongaon News: বনগাঁয় শ্লীলতাহানির অভিযোগ ধৃত টিএমসিপি নেতা সহ ৩, ধৃতদের মুক্তির দাবিতে অবরোধ

TMCP Leader Arrested: প্রতিমা নিরঞ্জনের সময় যুবতীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল একজন তৃণমূল ছাত্র পরিষদ নেতা সহ তিনজন। দলের সঙ্গে ওদের কোনও সম্পর্ক নেই দাবি তৃণমূল কংগ্রেসের।

সমীরণ পাল, বনগাঁ: বনগাঁয় (Bongaon) শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) এক নেতা সহ তিনজন। ধৃতদের মুক্তির দাবিতে পথ অবরোধ করে ও পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় শ্লীলতাহানির অভিযোগে ধৃত লাল্টু বালা। বনগাঁর নীলদর্পণ ব্লকের টিএমসিপি নেতা।

তাঁর  মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে বনগাঁয় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র নেতার আত্মীয় ও গ্রামবাসীদের একাংশ। পরে ঘটনাস্থলে প্রচুর পুলিশ কর্মী গিয়ে অবরোধ তুলে দেওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালী প্রতিমা নিরঞ্জনের সময় এক যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে বনগাঁর নীলদর্পণ ব্লকের টিএমসিপি নেতা লাল্টু বালার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূচনা হয়। নির্যাতিতা ও তাঁর পরিবারের অভিযোগে শুক্রবার টিএমসিপি নেতা লাল্টু বাগ সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আর এরপরই হয় গণ্ডগোলের সূত্রপাত। লাল্টু বালার সঙ্গে গ্রেফতার করা হয় মনোজ বালা ও সুজয় বালা নামে লাল্টু বাগের দুই অনুগামীকে

পুলিশের বিরুদ্ধে লাল্টু বালাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন ধৃতের আত্মীয়স্বজন ও বন্ধুরা। রাস্তা অবরোধ করার পাশাপাশি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা যায়। এদিকে রাস্ত অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। 

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিমা নিরঞ্জনের সময় অভিযোগকারিণী মেয়েটির সঙ্গে আরও একটি মেয়ে ছিল। প্রতিমা নিরঞ্জনের সময় মহিলাদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। কিন্তু, ওই মহিলারা লাল্টুদের নামে মিথ্যা অভিযোগ করে তাঁদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। এই ঘটনার সঙ্গে লাল্টুদের কোনও যোগই নেই। এই বিষয়ে ওদের কোনও দোষই নেই। আমরা মনে করছি লাল্টুদের নামে অভিযোগ দায়েরের পিছনে রাজনৈতিক কোন ষড়যন্ত্র রয়েছে। তাই আমাদের দাবি, অবিলম্বে ওই তিনজনকে মুক্তি দিয়ে আসল অপরাধীদের গ্রেফতার করুক পুলিশ।

এদিকে তৃণমূলের সঙ্গে ধৃতদের কোনও যোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি সৌমেন সুতার। অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ হল যে ওরা বলে ওরা লক্ষীর ভাণ্ডার দেয়, স্বাস্থ্য সাথী দেয় তাই ওদের অধিকার আছে। বাংলার মা-বোনেদের ধর্ষণ করার অধিকার রয়েছে। 

আরও পড়ুন: Manoranjan Bapari : 'বাংলাতে এরকম ছিল না, এত সাহস এরা পাচ্ছে কী করে ?' সরব খোদ তৃণমূল বিধায়কই; 'মাঝেমধ্যে ওঁর বিবেক...'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget