এক্সপ্লোর

Bison Attack: সাতসকালে লোকালয়ে ঢুকল বাইসন, চাঞ্চল্য মাথাভাঙায়

Bison Attack: শুক্রবার সাতসকালে বাইসনের হামলায় জখম হলেন তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকায়।

শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: আচমকা সাতসকালে লোকালয়ে ঢুকে পড়ল একটি বাইসন (Bison)। আর এই ঘটনার জেরে আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কোচবিহারের (Coochbehar) মাথাভাঙা (Mathabhanga) ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার জনবসতি এলাকায় একটি বাইসন ঘোরাঘুরি করছে বলে খবর পাওয়া যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পরে খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় বাইসন দেখতে ভিড় জমে যায় উৎসুক জনতার। পাশাপাশি খবর দেওয়া বন দফতরে। 

আরও পড়ুন: Nadia: নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে বিস্ফোরণ, টুকরো হয়ে উড়ে গেল দোকানোর শাটার

লোকালয়ে বাইসনের ঘোরাঘুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। যদিও বাইসনটি বাইশগুড়ি দিয়ে তারপর বড়ো কাউয়ারডারার দিক থেকে জোড়পাটকির গোলকগঞ্জের দিকে যায়। এই সময় বাইসনটিকে বিরক্ত করতে গিয়ে তার হামলায় জখম হন ৩ জন। যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে। প্রত্যেকেই মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন: Lok Sabha Election 2024: নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন নিয়ে আদি ও নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হাওড়ায়

বন দফতর সূত্রে খবর, বর্তমানে ঘটনাস্থলে বনকর্মীরা রয়েছেন এবং বাইসনটিকে ট্রাঙ্কুলাইজ করার বা ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি বন দফতরের নিয়ম অনুযায়ী বাইসনের হামলায় জখমদের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, কোচবিহারের বিভিন্ন এলাকায় জনবসতি ও জঙ্গল এলাকা পাশাপাশি থাকায় বিভিন্ন সময়ে নানা রকমের পশু-পাখি খাবারের সন্ধান ও অন্যান্য কারণে লোকালয়ে ঢুকে পড়ে। এর ফলে সাময়িকভাবে হলেও সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেক সময় বন্য পশুর আক্রমণে অনেকে জখমও হন। যেমন এবার বাইসনের হামলায় জখম হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালানো হচ্ছে। এদিকে এই ঘটনার পরে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকায়। বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছে বন দফতর ও গ্রামবাসীরা। হাসপাতালে জখমদের চিকিৎসাও করানো হচ্ছে।

আরও পড়ুন: Weather Update: তীব্র তাপপ্রবাহের মধ্যেই সোমবার থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, কোথায় ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
Weather Updates: দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের

ভিডিও

Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা ? অডিও প্রকাশ করে দাবি পুলিশের, গ্রেফতার ১
NCPI: NCPI-প্ল্যান 'ফাঁস'! সাংসদ জগদীশ বসুনিয়ার বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল!
NCPI: সাংসদ-পদ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগে তৃণমূলত্যাগী NCPI সাংসদের দাবি ঘিরে তোলপাড়
Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget