এক্সপ্লোর

Jhargram News: নষ্ট খেতের ফসল, ফের হাতির দাপটে নাকাল ঝাড়গ্রাম

Elephants Create Ruckus:ফের হাতির দাপটে নাকাল ঝাড়গ্রাম। এবার পশ্চিমের জেলার বিনপুর এক নম্বর ব্লকের লালগড় রেঞ্জের বীরকাঁড় গ্রামে ঢুকে তাণ্ডব চালায় অন্তত খান ৩৫ হাতির একটি দল।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ফের হাতির দাপটে নাকাল ঝাড়গ্রাম (Jhargram)। এবার পশ্চিমের জেলার বিনপুর (Binpur) এক নম্বর ব্লকের লালগড় রেঞ্জের বীরকাঁড় গ্রামে ঢুকে তাণ্ডব চালায় অন্তত খান ৩৫ হাতির একটি দল। যে ভাবে হাতিগুলি (Elephants) ফসলের (granaries) ক্ষতি করেছে, তাতে কপালে হাত গ্রামবাসীদের অনেকেরই। 

কী ঘটেছিল?
রাতের আঁধার নয়, একেবারে প্রকাশ্য দিবালোকেই তাণ্ডব চালায় হাতির দল। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে তারা। ফসল তো বটেই, ঘরবাড়িরও ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বনদফতরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা  হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান। পশ্চিমের এই জেলায় হাতির তাণ্ডব অবশ্য একেবারে অজানা কিছু নয়। মাঝেমধ্যেই তাদের দাপটে ফসলের বিপুল ক্ষয়ক্ষতি হয়। গত বছর জুলাইয়ে যেমন একই ঘটনা ঘটেছিল ঝাড়গ্রাম ব্লকে।

কী ঘটেছে আগে?
সে বার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের বড় পিপড়ি এলাকায় তাণ্ডব চালায় হাতির দল। খাবারের সন্ধানে ঢুকে ১৩টি হাতির দল বড়পিপড়ি গ্রামের বাসিন্দা গুনা মাহাতোর বাড়ি ভেঙে দেয়। স্থানীয়রা হাতিগুলিকে তাড়া করলে সেগুলি পুকুরিয়া বিটের পাঁচামি গ্রামের দিকে চলে যায়। কিন্তু সেখানেও তাণ্ডব। অভিযোগ, পাঁচামি গ্রামের রাজু মুর্মুর বাড়ি ভেঙে  দেয় তারা। সেখান থেকে স্থানীয়দের তাড়া খেয়ে পুকুরিয়া বিটের মাসাংডিহির জঙ্গলের দিকে চলে যায় হাতির দল। কিন্তু আতঙ্ক কমেনি। ঝাড়গ্রাম ব্লকের বাঁদরভোলা এলাকাতেও চল্লিশটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে বলে প্রায় একই সময় খবর মিলেছিল। যে কোনও সময়ে খাবারের সন্ধানে তারা জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা এলাকার বাসিন্দাদের। নয়াগ্রাম, বিনপুর, জামবনি, লালগড় থানা এলাকাতেও হাতির দল  বেপরোয়া ভাবে তাণ্ডব শুরু করে বলে খবর। সব মিলিয়ে বেশ আতঙ্কের ছবি। সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় বন দফতরের পক্ষ থেকে। তা সত্ত্বেও ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রায় শতাধিক হাতির দল তাণ্ডব চালায়। এর আগের মাসেও হাতির হামলায় ঝাড়গ্রামে বেঘোরে প্রাণ হারান এক মহিলা। হাতিটি তাঁকে শুঁড়ে পাকিয়ে তুলে ধরে আছাড় মারে বলে জানা যায়। 

আরও পড়ুন:'পরিবর্তন হবেই', প্রথম রাউন্ডে এগোতেই জয় নিয়ে আশাবাদী সাগরদিঘির কং প্রার্থী

  

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget