এক্সপ্লোর

Dengue Death : শহরে মৃত্যু ৩৫ বছরের ডেঙ্গি আক্রান্তের, ফের চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগ

Dengue Death In Kolkata : মৃতের ডেথ সার্টিফিকেটে এনএস-১ পজিটিভ ছিলেন বলে উল্লেখ রয়েছে। 

 ঝিলম করঞ্জাই, জয়ন্ত পাল, কলকাতা : বর্ষার দাপট বাড়ার সঙ্গে সঙ্গেই দাপট বাড়ছি ডেঙ্গির ( Dengue ) । প্রতিবছর বর্ষার শেষাশেষি থেকে শরতের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গির বাড়বাড়ন্ত হয়। এবারও তার অন্যথা হল না। ফের মশাবাহিত রোগ কেড়ে নিল এই শহরের একটি মেয়ের প্রাণ। অকালেই শেষ হয়ে গেল এক তরুণীর জীবন। 

ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল দক্ষিণ দমদমের এক বাসিন্দার।  দক্ষিণ দমদমের ৫ নম্বর ওয়ার্ডে থাকতেন বছর পঁয়ত্রিশের ববিতা রায়। জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন দক্ষিণ দমদম মিউনিসিপ্যাল হসপিটালে। তাঁর ডেথ সার্টিফিকেটে এনএস-১ পজিটিভ ছিলেন বলে উল্লেখ রয়েছে। 

বর্ষার জমা জলে বাড়ছে এডিস ইজিপ্টাই-এর সংসার! ঘরে ঘরে বাসা বাঁধছে জ্বর-সর্দি-কাশি। রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট। ডেঙ্গি রোগের জীবাণু বহণ করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে। ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে।  

আরও পড়ুন :

ডায়াবেটিকরা চিনির বদলে সুগার সাবস্টিটিউট বা গুড় খেতে পারেন কি? চিকিৎসক কী বলছেন?



এর আগে বুধবার ভোরে ফুলবাগানের হাসপাতালে মৃত্য়ু হয় ডেঙ্গি আক্রান্ত ১৩ বছরের কিশোরের। তার আগে ছেলেকে আরেকটি হাসপাতালে ভর্তি করেছিলেন বাবা। তাঁর আক্ষেপ, সেই হাসপাতাল আরেকটু নজর দিলে হয়তো ছেলেকে হারাতে হত না। মৃত বালকের বাড়ি নিউ আলিপুরের সাহাপুর কলোনি এলাকায়। তার বাবার অভিযোগ, ওই এলাকায় সেনার একাধিক ক্য়াম্প রয়েছে। যেখান থেকে মশার বংশবৃদ্ধি হচ্ছে।  সাহাপুর কলোনি এলাকার আরও বেশ কিছু বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ১৩ বছরের কিশোরের মৃত্য়ুর পর বৃহস্পতিবার সেখানে যায় পুর-আধিকারিকদের দল। বিভিন্ন জায়গায় স্প্রে-ও করা হয়।  

এখনও দফায় দফায় বৃষ্টি চলছে। জল জমার সমস্য়াও রয়েছে। তাই ডেঙ্গি থেকে বাঁচতে সকলকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কী কী উপসর্গ দেখে বুঝবেন, যে ডেঙ্গি হতে পারে? 

  • ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা।
  • ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া।
  • কোনও কোনও ক্ষেত্রে গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি।
  • অবস্থা খারাপের দিকে গেলে নাক, মুখ থেকে রক্তপাত
  • এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করা।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget