এক্সপ্লোর

South 24 Parganas: পরিত্যক্ত ব্যাগ থেকে ৪টি তাজা বোমা উদ্ধার ভাঙড়ে, চাঞ্চল্য এলাকায়

4 Active Bombs Have Been Recovered: ভাঙড়ের আলাকুলিয়াতে বোমা উদ্ধার।। পরিত্যক্ত ব্যাগ থেকে চারটি তাজা বোমার খোঁজ মেলে আলাকুলিয়ার ভোগালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের (Bhangor) আলাকুলিয়াতে বোমা (bomb) উদ্ধার (discovery)। পরিত্যক্ত ব্যাগ (desserted bag) থেকে চারটি তাজা বোমার (active bombs) খোঁজ মেলে আলাকুলিয়ার ভোগালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। খবর পেয়েই আসে কাশিপুর থানার পুলিশ, পৌঁছয় বম্ব স্কোয়াড। এলাকায় আতঙ্ক। অতীতে কখনও এমন অভিজ্ঞতা হয়নি স্থানীয়দের। কী ভাবে ওই এলাকায় বোমা এল, কে বা কারা এর নেপথ্যে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে ভাঙড় যেন মুক্তাঞ্চল, একের পর ঘটনায় বলছেন স্থানীয়দের অনেকেই। 

একের পর এক ঘটনা...
সম্প্রতি ভাঙড়ের নাটাপুকুরে অত্যাধুনিক বোমা তৈরির কারখানার হদিশ মিলেছিল। একাধিক বার উদ্ধার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। এবার বোমা উদ্ধার হল ভাঙড়ের ভোগালিতে। কী বলছে প্রশাসন? বারুইপুর পুলিশ জেলার সুপার পুষ্পা বলেন, 'পুলিশ সব সময় সতর্ক রয়েছে। যখনই যেখানে খবর পাচ্ছে, আইনি ব্যবস্থা নিচ্ছে। ' তা হলে পঞ্চায়েত ভোটের আগে লাগাতার এই রকম অভিযান চলবে? পুলিশ সুপারের বক্তব্য, আমজনতার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সব সময়ই তৈরি। কিন্তু তার পরও কেন বার বার ঘটে চলেছে একই ঘটনা? 

নাটাপুকুরের ঘটনা...
চলতি মাসের গোড়াতেই ভাঙড়ের নাটাপুকুর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, সরঞ্জাম।  বোমা কারখানার মালিক, ধৃত, নবিরুল মোল্লার দাবি ছিল, তিনি ISF করেন। ISF-এর চাপেই বোমার কারবার চলত বলে বিস্ফোরক দাবি করেন ধৃতের স্ত্রী। এদিকে অভিযোগ উড়িয়ে দিয়েছেন ISF বিধায়ক। ভাঙড়ে বোমার কারখানার হদিশ প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, ' এটাই এখন এ রাজ্যের একমাত্র শিল্প। যে শিল্পের মালিক তৃণমূলের নেতারা। মাঝে মাঝে টেস্ট হচ্ছে', এলাকা মুক্তাঞ্চল হয়ে গেছে '। ভাঙড়ে বোমার কারখানা থেকে উদ্ধার হয় ৫টি সকেট বোমা, একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ১৫ কেজি বোমা তৈরির মশলা, বোমা তৈরির নানা সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের আগে ফেসবুকে গুলি-বোমা হাতে নিয়ে ছবি পোস্ট করে শামসুদ্দিন রহমান। সেই সূত্র ধরেই পুলিশি অভিযানে ভাঙড়ে বোমার কারখানার হদিশ মেলে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া বোমা তৈরির মশলা অত্যাধুনিক বোমা তৈরিতে ব্যবহার হয়। বাজেয়াপ্ত ১৫ কেজি মশলা দিতে তৈরি করা যেত প্রায় ৫০০ অত্যাধুনিক বোমা। দাবি পুলিশের।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget