এক্সপ্লোর

Fake Passport Case:গ্যাংটকে ভুয়ো পাসপোর্টকাণ্ডে সিবিআইয়ের জালে আরও ৪ অফিসার

Kolkata News:গ্যাংটকে ভুয়ো পাসপোর্টকাণ্ডে সিবিআইয়ের জালে আরও ৪ অফিসার। ৩ সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট এবং ১ সিনিয়র স্টেনোগ্রাফার গ্রেফতার।

কলকাতা: গ্যাংটকে ভুয়ো পাসপোর্টকাণ্ডে (Fake Passport Case Arrest) সিবিআইয়ের (CBI Arrests In Fake Passport Case) জালে আরও ৪ অফিসার। ৩ সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট এবং ১ সিনিয়র স্টেনোগ্রাফার গ্রেফতার। কলকাতা পাসপোর্ট অফিসের ৪ অফিসারকে গ্রেফতার করল সিবিআই। সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট নিশীথবরণ সাহা, দেবাশিস ভট্টাচার্য ও উত্তম বেহরাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃত কলকাতা পাসপোর্ট অফিসের সিনিয়র স্টেনোগ্রাফার মণীশ গুপ্ত-ও।

প্রেক্ষাপট...
দিনদশেক আগে ভুয়ো পাসপোর্ট-চক্রের হদিশ পেতে রাজ্যজুড়ে অভিযান শুরু করেছি সিবিআই। কলকাতা, উলুবেড়িয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সিকিম-সহ ৫০ জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভুয়ো পাসপোর্ট মামলায় ১৬ জন সরকারি আধিকারিক-সহ ২৪ জনের নামে এফআইআর করা হয়। একই সময়ে খবর মেলে, শিলিগুড়ির হোটেলে পাসপোর্ট অফিসের এক সুপারিনটেন্ডেন্ট আটক করা হয়েছে। উদ্ধার ১ লক্ষ ৯০ হাজার টাকাও। কিন্তু কোথা থেকে শুরু এসব?

যা জানা গিয়েছে...
সালটা ২০২১। হরিদেবপুরে আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের হদিশ মিলেছিল সেবার। চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে মিলেছিল ৮৬টি পাসপোর্ট। ধৃতকে জেরা করে কলকাতা পুলিশের এসটিএফ। দিল্লিতে অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর দেড় হাজার কিলোমিটার দূরে কলকাতার হরিদেবপুরে গ্রেফতার হয় জাল পাসপোর্ট চক্রের মূল পাণ্ডা নন্দকিশোর প্রসাদ। মূলত এই তদন্তের শুরু রাজধানীতে। বাড়িওয়ালা জানিয়েছিলেন, আমার কাছে দালালের মাধ্যমে ভাড়া নেয়।  এ বিষয়ে জানতাম না। পুলিশ সূত্রে খবর, হরিদেবপুরের মহাত্মা গান্ধী রোডে ধৃতের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৮৬টি পাসপোর্ট। মিলেছিল ল্যাপটপ, প্রিন্টার, স্ট্যাম্প, ভারত সরকারের হলোগ্রাম, রাশিয়ার ভুয়ো ভিসা, টাকা গোনার মেশিন। সম্প্রতি পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা পেতে আগ্রহী ব্যক্তিদের জাল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে সতর্ক হতে বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি সতর্কবার্তায় বলা হয়েছে,অনেক ভুয়ো ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আবেদনকারীদের কাছ থেকে ডেটা সংগ্রহ করছে। পাসপোর্টের নামে প্রচুর ফিও নিচ্ছে কোম্পানি।
উল্লেখ্য, বিশেষজ্ঞদের অনেকের পর্যবেক্ষণ, ভারতে ডিজিটালাইজেশেন বৃদ্ধি পাওয়ার পরই বেড়ে গিয়েছে অনলাইন প্রতারণা। বিভিন্ন ক্ষেত্রে দেশবাসীর দুর্বলতার সুযোগ নিয়ে তথ্য় হাতাচ্ছে জালিয়াতরা। সেই ক্ষেত্রে অনলাইনে গড়ে তোলা হয়েছে জাল ওয়েবসাইটের কারবার। সম্প্রতি পাসপোর্ট পরিষেবা সংক্রান্ত এমনই কিছু ভুয়ো ওয়েবসাইটের নাম পায় কেন্দ্রীয় সরকার। এরপরই নাগরিকদের সচেতন করতে সতর্কবার্তা দেয় কেন্দ্র।

আরও পড়ুন:শোভাবাজারের পাথুরিয়াঘাটায় গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget