এক্সপ্লোর

Ausgram News: রাইস মিলে গ্যাস লিক করে লাগল আগুন, জখম মহিলা সহ ৪

Rice Mill Fire: চা করার সময় গ্যাস লিক করে জখম হলেন একটি রাইস মিলের রাঁধুনি সহ চারজন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার বেলাড়ি গ্রামে।

কমলকৃষ্ণ দে, আউশগ্রাম: রাইস মিলে রান্না করার সময় গ্যাস লিক করে আগুন (Rice mill Fire) লাগার জেরে অগ্নিদগ্ধ হয়ে জখম হলেন মহিলা সহ চারজন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম (Ausgram) থানার বেলাড়ি গ্রামে। বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

আরও পড়ুন: Suvendu Adhikari: ১৮টি অভিযোগ, বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব শুভেন্দুর

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আউশগ্রাম থানার অন্তর্গত বেলাড়ি গ্রামের একটি রাইস মিলে প্রতিদিনের মতো চা করতে গিয়েছিলেন সেখানকার রাঁধুনির দায়িত্বে থাকা একজন মহিলা। ওভেন অন করতেই সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে তা বুঝতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে ওই রাইস মিলে থাকা কয়েকজনকে ডেকে নিয়ে এসে বিষয়টি দেখান। তাঁরা এসে সামান্য লিক হয়েছে বলে আশ্বস্ত করে ওই মহিলাকে তাঁর কাজ করতে বলেন। সেই কথা শুনে ওই মহিলা গ্যাসের ওভেনে আগুন দিতেই আচমকা তা চারিদিকে ছড়িয়ে পড়ে।

এই ঘটনা ঘটতেই প্রাণ বাঁচানোর তাগিদে চেঁচামেচি শুরু করে দেন রান্নার দায়িত্বে থাকা ওই মহিলা। সেই চিৎকার শুনে তাঁকে বাঁচাতে এসে অগ্নিদগ্ধ হয়ে জখম হন আরও তিনজন। বিষয়টি দেখতে পেয়ে তাঁদের সবাইকে এসে উদ্ধার করেন রাইস মিলে থাকা অন্য শ্রমিকরা। তারপর জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। 

আরও পড়ুন: Dev On TMC Rift: "গোষ্ঠীদ্বন্দ্ব দূর করুন", দলে শুদ্ধিকরণের বার্তা ঘাটালের তৃণমূল সাংসদ দেবের

এদিকে রাইস মিলে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় বেলাড়ি গ্রামে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে। রাঁধুনি গ্যাস লিক করছে বলার পরেও কেন তাঁকে চা করতে পাঠানো হল তা নিয়ে উঠছে প্রশ্ন। বিভিন্ন রাইস মিলের মালিকরা বেশি মুনাফা করার নেশায় কর্মীদের নিরাপত্তার দিকে কোনওরকম খেয়াল রাখেন না বলেও অভিযোগ উঠছে। এদিকে আগুন লাগার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Anubrata Mondal: গরুপাচার মামলায় জামিন অনুব্রতর, নিষ্কৃতি তিহাড় থেকে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
NEET Delhi Protest : NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live: মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর,
মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর, "প্রকাশ্য সমাবেশে এসে ক্ষমা চা, বল ভুল হয়েছে"

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget