এক্সপ্লোর

Anubrata Mondal: গরুপাচার মামলায় জামিন অনুব্রতর, নিষ্কৃতি তিহাড় থেকে ?

Anubrata Mondal Got Bail : তাহলে কি এবার সেই জায়গা ফিরে পাওয়ার রাস্তাতেই এক পা এগিয়ে গেলেন 'বীরভূমের বাঘ' অনুব্রত মন্ডল?

বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, নয়াদিল্লি : গরুপাচার মামলায় জামিন অনুব্রত মণ্ডলের। সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় তিহাড়ে বন্দি আছেন অনুব্রত। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে, না হলে জামিন বাতিল করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

গ্রেফতারির পর প্রথম দিকে তৃণমূলের কর্মসূচি এবং জেলার বিভিন্ন অনুষ্ঠানের প্রচার থেকে বাদ পড়ে কেষ্টর ছবি। এমনকী গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বীরভূম সফরের ব্যানার বা পোস্টারে দেখা যায়নি অনুব্রতর ছবি। কিন্তু, লোকসভা ভোটের আগে বীরভূমে ফিরে আসে একদা দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার ছবি। তাঁর অনুগামীরা বিরাট আকারে যাগয়জ্ঞও করেন। 

এরই মধ্যে বিভিন্ন সভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুব্রত মণ্ডলের নাম টেনে আনেন ভাষণে। এমনকী লোকসভা ভোটের আগে দলীয় বৈঠকে দলনেত্রীর মুখে আসে অনুব্রত মণ্ডলের কথা। ঘনিষ্ঠ মহলের খবর, মমতা নাকি বলেন, 'বীরভূম জেলা সংগঠনে কেষ্টর (অনুব্রত মণ্ডল) অবদান আছে। সেই অবদানকে অস্বীকার করার উপায় নেই। ওকে ভুলে যাওয়া যাবে না। ওঁর ঘনিষ্ঠ লোকজনকে কাজে লাগাতে হবে। বিনা কারণে ওকে আটকে রাখা হয়েছে। কেষ্ট (অনুব্রত মণ্ডল) ফিরে এলে ওর জায়গা ফেরত পাবে।' 

তাহলে কি এবার সেই জায়গা ফিরে পাওয়ার রাস্তাতেই এক পা এগিয়ে গেলেন 'বীরভূমের বাঘ'? ED-র দায়ের করা মামলায় অনুব্রতর জামিনের আবেদন এখনও ঝুলে আছে হাইকোর্টে।  ফলে CBI-এর মামলায় জামিন পেলেও, জেল থেকে মুক্তি হচ্ছে না অনুব্রতর।  

যে এনামুল হককে গরু পাচারের মাস্টারমাইন্ড বলেছিল CBI, তিনি জামিন পেয়েছেন। অন্য অভিযুক্ত BSF-এর প্রাক্তন কমান্ড্যান্ট সতীশ কুমারও জামিন পেয়েছেন। কিন্তু,  প্রায় ৩ বছর ধরে গ্রেফতার অনুব্রত মণ্ডল। তবে এখনই বীরভূমের সূর্যোদয় সম্ভবত দেখে উঠতে পারবেন না তিনি।   

অন্যদিকে, ২০২৩ সালে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে গরু পাচার মামলাতেই গ্রেফতার করে ইডি। গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের নামে  প্রচুর জমি, চালকল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছিল।  যার মধ্য়ে অনেকগুলিই ছিল সুকন্যা মণ্ডলের নামে। সুকন্য়ার অ্য়াকাউন্টে কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিটেরও হদিশ মেলে বলে ইডি সূত্রে দাবি। সেই মামলায় সুকন্যা এখনও তিহাড়েই।                   

আরও পড়ুন : 

দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বইমুখী এক্সপ্রেস ট্রেন, মালগাড়ির সঙ্গে ধাক্কায় উল্টে গেল ১৮টি কামরা, মৃত ২

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget