এক্সপ্লোর

Mamata Banerjee: রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৪১ লক্ষ কর্মসংস্থান হবে, শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বার্তা মমতার

এদিন মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, কলকাতায় নিজেদের দফতর করছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।  প্রায় দেড় হাজার কোটি বিনিয়োগ করছে তারা। প্রায় ৩৫ হাজার বর্গফুট জায়গা নিচ্ছে।

সুমন ঘড়াই,  কলকাতা: আগামীদিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কলকাতায় নিজেদের দফতর করছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। প্রায় দেড় হাজার কোটি বিনিয়োগ করছে তারা। সেখানেও হবে প্রায় ৩০ হাজার কর্মসংস্থান, নবান্নে শিল্পপতিদের নিয়ে বৈঠকে জানালেন মুখ্য়মন্ত্রী। আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর, অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য় সম্মেলন। রাজ্য়ের ব্র্য়ান্ড অ্য়াম্বাসাডর হতে দেবকে অনুরোধ মমতার। 

নবান্নে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন বোর্ডের মিটিং শিল্পপতিদের নিয়ে বৈঠকে মুখ্য়মন্ত্রী। আর বৈঠক থেকে বিপুল সংখ্য়ক কর্মসংস্থানের ঘোষণা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
তাঁর দাবি, আগামীদিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। 

এদিন মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, কলকাতায় নিজেদের দফতর করছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।  প্রায় দেড় হাজার কোটি বিনিয়োগ করছে তারা। প্রায় ৩৫ হাজার বর্গফুট জায়গা নিচ্ছে। আগামী মঙ্গলবার মৌ স্বাক্ষর হবে। যেখানে ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি মুখ্য়মন্ত্রীর। নয়াচরে ৬ হাজার ৮ একর জমির ওপর তৈরি হবে অ্য়কোয়া ট্য়ুরিজম হাব। 

তৈরি হবে ফ্লোটিং জেটি। সরকারের নিজস্ব আড়াই হাজার মাছের ভেড়ি লিজ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এদিন নবান্নে মুখ্য়মন্ত্রী জানান,ইন্ডাস্ট্রিয়াল করিডরের জন্য় ৮ হাজার  একর জমি চিহ্নিতকরণ করা হয়েছে। 

নবান্নে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এদিন বলেন, যার মধ্যে কিছু জমি অধিগ্রহণ করতে হবে। তবে এক্ষেত্রে মূলত অচাষযোগ্য জমি অধিগ্রহণ করা হবে। আমরা কারো কাছ থেকে জোর করে জমি অধিগ্রহণ করব না। এমনি এমনিই আর এখন সবাই বাংলায় আসতে চাইছে না। আজকে তো ইউনেস্কো কাজ করতে চাইছে এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে। 

মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কথায়, লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভাতেও এটা অনুমোদন পেয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন এই পলিসি অলরেডি পাস করা হয়েছে। 

এদিনের বৈঠকেই ঠিক হয়ে গেল বিশ্ব বাংলা বাণিজ্য় সম্মেলনের দিন ক্ষণ। ২১, ২২ ও ২৩ নভেম্বর নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হবে। তার আগে, বাণিজ্য় সম্মেলনের প্রচারে, ৪-৫টি রাজ্য়ে করা হবে রোড শো। সেই তালিকায় রয়েছে মুম্বই, চেন্নাই, কর্ণাটক ও রাজস্থান। 

এবছর বাণিজ্য় সম্মেলনের পাশাপাশি, হবে বিশ্ব বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান।  এদিনের বৈঠকে বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি, উপস্থিত ছিলেন দেব, গৌতম ঘোষ। দেবকে রাজ্য়ের ব্র্য়ান্ড অ্য়াম্বাসাডর হওয়ার প্রস্তাব দেন মুখ্য়মন্ত্রী। 

এরপরেই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় দেবের উদ্দেশ বলেন, শাহরুখ তো খুব বিজি লোক, টাইম পায় না বেচারা। দেব তুমি দেখো ব্য়াপারটা। 

এদিনের বৈঠকে এক মৎস্য় ব্য়বসায়ী দাবি করেন, মেদিনীপুরে অনৈতিকভাবে ট্য়াক্স তোলা হচ্ছে। যা নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেন মুখ্য়মন্ত্রী।মৎস্য় ব্য়বসায়ীর কথায়, আমরা যে মাছটা তুলি, সেটা বিক্রির বাজার আছে। সেখান থেকে রাজ্য় সরকার ট্য়াক্স তোলে। কিন্তু মেদিনীপুরে কোনও বাজার নেই। বাজার না থাকা সত্ত্বেও রাস্তা দিয়ে যখন মাছের লরি যায়, ট্য়াক্স তোলে। 
 
এদিকে, প্রোমোটিং-এ দুর্নীতি ঠেকাতে কলকাতা পুরসভাকে সুনির্দিষ্ট নিয়ম তৈরির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget