এক্সপ্লোর

Siliguri: শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ৮ হাজার রাজ্য পুলিশ, শুরু রাজনৈতিক তরজা

Siliguri News: ২৬ জুন GTA নির্বাচন। ওই একই দিনে ভোট হবে শিলিগুড়ি মহকুমা পরিষদের। তা নিয়ে সরগরম উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি শহর।

সনৎ ঝা, বাচ্চু দাস, রুমা পাল: শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় ৮ হাজার রাজ্য পুলিশ (State Police)। জানাল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। তারপরই অবাধ ও নিরপেক্ষ ভোট নিয়ে সংশয় প্রকাশ করে সরব হয়েছে বিরোধীরা (opposition)। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। 

ভোট-পুলিশ-তরজা

২৬ জুন GTA নির্বাচন। ওই একই দিনে ভোট হবে শিলিগুড়ি মহকুমা পরিষদের। তা নিয়ে সরগরম উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি শহর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে নিরাপত্তার দায়িত্ব থাকবে প্রায় ৮ হাজার রাজ্য পুলিশ। 

শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, 'প্রায় ৮ হাজার পুলিশ থাকবে। বর্ডার সিল করা হচ্ছে। নাকা চেকিং বাড়ানো হচ্ছে।' রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী ও RAF। বুথগুলিতে থাকবে সিসি ক্যামেরা। ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকবে। 

দার্জিলিং জেলা পুলিশ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে খবর, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হবে। এদিন দার্জিলিঙের জেলাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনার শিলিগুড়িতে ডিসি আরসি সেন্টার ঘুরে দেখেন। কিন্তু রাজ্য পুলিশ দিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট হলে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কতটা সম্ভব হবে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধী শিবির। 

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'এখানে বিধানসভায় জিতেছে বিজেপি। ভোটাররাও বিজেপির পাশে। জয় নিয়ে সংশয় নেই। কিন্তু আশঙ্কা রয়েছে ভোট পরিচালনা নিয়ে। কারণ দায়িত্বে রয়েছে ৮ হাজার রাজ্য পুলিশ যারা তৃণমূলের সঙ্গে সমার্থক হয়ে গেছে। তাই নিজেদের বুথ নিজেদের আগলে রাখতে হবে।'

সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের কথায়, 'আমরা চাই সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হোক। মানুষ যাতে নিরপেক্ষ ভাবে নিজের ভোট দিতে পারে। কিন্তু রাজ্যের পুলিশ তো তৃণমূল হয়ে গেছে। রাজ্য পুলিশ তৃণমূল পার্টি করে। তারা কী করে নির্বাচন পরিচালনা করবে? ভোটে পুলিশের পার্টিবাজি বরদাস্ত করব না। প্রয়োজনে কেন্দ্রীয় পুলিশ আনা হোক।'

আরও পড়ুন: Pashchim Medinipur News: বিজেপির অফিস থেকেই সিলিন্ডার বিলি! বেনিয়মের অভিযোগ তৃণমূলের

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল

রাজ্য পুলিশ দিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট। অবাধ ভোট নিয়ে সংশয়ে বিরোধীরা। তৃণমূলের পাল্টা জবাব। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের কথায়, 'শিলিগুড়ি পুরসভার মতো মহকুমা পরিষদেও জিতবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে বিরোধীরা সাংগঠনিক ভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে।'

শনিবার দুপুর ৩টে নাগাদ মাটিগাড়ায় রোডশো করেন বিদ্যুৎমন্ত্রী ও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনী পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। বিকেল সাড়ে ৪টে নাগাদ প্রচার শুরু করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মাটিগাড়া ও খড়িবাড়িতে কর্মিসভা করেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget