এক্সপ্লোর

Jalpaiguri: দুর্গম জয়ন্তী পাহাড়ে ৪ দিন আটকে থাকার পর উদ্ধার ৭ যুবক

Jalpaiguri News: এরপরই স্থানীয় যুবকদের একটি দল সেই উদ্ধারকার্যে সামিল হয়। এরপরই সেই ৭ যুবককে উদ্ধার করা গিয়েছে এদিন। প্রত্যেককেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: দুর্গম জয়ন্তী পাহাড়। আর সেখানেই বড় বড় মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়ে ৪ দিন ধরে আটকে গিয়েছিলেন ৭ যুবক। সেখানে প্রাকৃতিক দুর্যোগ এতটাই বেড়ে গিয়েছিল যে সিভিল ডিফেন্স উদ্ধার কার্যে ব্যর্থ হয়েছিল। এরপরই স্থানীয় যুবকদের একটি দল সেই উদ্ধারকার্যে সামিল হয়। এরপরই সেই ৭ যুবককে উদ্ধার করা গিয়েছে এদিন। প্রত্যেককেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঠিক কী হয়েছিল?

স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে যে, গত শনিবার জয়ন্তীর বড় মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ৭ যুবক। প্রত্যেকেই আলিপুরদুয়ার শহরের বাসিন্দা। রবিবার তাদের ফিরে আসার কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে তাঁরা আটকে যান। এছাড়াও জয়ন্তী নদী ফুলে ফেঁপে উঠে ভয়ঙ্কর আকার নেয়। ফলে তাঁদের পক্ষে পাহাড়ি পথে নদী পার করে আসা রীতিমত অসম্ভব হয়ে পড়ে। 

কিছু খাওয়ার নিজেদের সঙ্গে নিয়ে এসেছিলেন সেই ৭ যুবক। কিন্তু তাও শেষ হয়ে গিয়েছিল। মোবাইলে বাড়ির সাথে তাঁরা যোগাযোগ করলে স্থানীয় মানুষের সহযোগিতায় কোনও রকমে কিছু খাওয়ার সেখানে পাঠাতে সক্ষম হলেও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। আজ প্রশাসনিক হস্তক্ষেপে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল উপস্থিত হলেও পাহাড়ি এই ঝুকিপূর্ণ পথে তাঁরা উদ্ধার কাজ শুরু করতে অক্ষম হয়। যদিও পরিবার এবং প্রশাসনিক উদ্যোগে স্থানীয় প্রায় ১০ জনের যুবক দল ঝুঁকি নিয়েই তাঁদের উদ্ধারে নামে। এরপরই সেই ৭ যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের আলিপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা চলছে।

কিছুদিন আগেই কালিম্পঙের কালীঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। যানজট যাতে না হয় সেই কারণে বিকল্প রাস্তার মাধ্যমে যানবাহনগুলিকে বাইপাস করানোর চেষ্টা করা হয়। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে দার্জিলিং পার্বত্য এলাকায়। সম্প্রতি হড়পা বান নামে দার্জিলিংয়ের ধুলিয়া গ্রামেও। কালিম্পঙের কালীঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। যানজট যাতে না হয় সেই কারণে বিকল্প রাস্তার মাধ্যমে যানবাহনগুলিকে বাইপাস করানোর চেষ্টা করা হয়। ধসের কারণে সকাল থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়। বহু গাড়ি আটকে পড়ে । ঘটনার ৫ ঘণ্টা পর রাস্তা পরিষ্কার করা সম্ভব হয়েছে বলেই খবর। এই ধসের পর শিলিগুড়ির সঙ্গে গ্যাংটক এবং কালিম্পঙের সড়ক যোগাযোগ ব্যাহত হয়। কার্শিয়াং-জোরবাংলো লোপচো এবং অন্যান্য রুটে যান চলাচল করানো হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget