এক্সপ্লোর

Calcutta HC on TET: হাইকোর্টের নির্দেশে বাড়ল নম্বর, প্রাইমারি স্কুলে চাকরি পাচ্ছেন ৭৩৮ জন

Calcutta High Court: সম্প্রতি নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে এসএসসি কর্তৃপক্ষ। আপনাদের নিয়োগে স্বচ্ছতা কোথায়? কেন করেননি এফআইআর? প্রশ্ন করে আদালত।

আশাবুল হোসেন, কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বাড়ল নম্বর, প্রাথমিক শিক্ষক (Primary Teacher) পদে চাকরি পাচ্ছেন ৭৩৮ জন।

২০১৪-য় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের পরীক্ষায় কয়েকটি প্রশ্নে ‘ভুল’ ছিল। মেধা তালিকায় জায়গা পাননি ৭৩৮ জন। চাকরিপ্রার্থীদের মামলার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নম্বর বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে নম্বর বাড়ার পরে মেধাতালিকায় জায়গা পেলেন ৭৩৮ জন।

কাল-পরশুর মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে, জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ

সম্প্রতি শিক্ষক নিয়োগে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। আদালতে প্রশ্নের মুখেও পড়ছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) সহ অন্যান্য সংস্থাগুলি। কয়েকদিন আগেই নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে এসএসসি কর্তৃপক্ষ। আদালত বলে, ‘নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা কোথায়? যা হয়েছে, তা দেখে মনে হচ্ছে হিমশৈলের চূড়ামাত্র! কেন নিজেরা এফআইআর করেননি? মামলা দায়ের হওয়া অবধি ঘুমোচ্ছিলেন?’

এই মামলার গতিপ্রকৃতি ও এসএসসি-র ভূমিকা নিয়ে বিচারপতি সৌমেন সেন ও অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, ‘একের পর এক নিয়োগ মামলায় সিবিআই তদন্ত হচ্ছে। এসএসসি একটা মামলাকেও মিথ্যে বা ভুল বলতে পারেনি। আপনারা কেমন কাজ করছেন? এই বোর্ডকে এখনই ভেঙে দিয়ে প্রশাসক বসানো উচিত।’

এসসসি-কে ভর্ৎসনা আদালতের

এসএসসি-র তরফে হাইকোর্টে যুক্তি দেওয়া হয়, ‘দুর্নীতি বা অনিয়মের জন্য কি শুধু কয়েকজন অফিসার দায়ী না কি কমিশন? তা বিচার করা উচিত।’ পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, ‘তাই যদি হয়, তাহলে আপনারা এখনও অবধি কোনও এফআইআর করেছেন?’

এসএসসি-র আইনজীবী যুক্তি দেন, ‘না, আমরা সুযোগ পাচ্ছি না। এত কোর্টের চাপ। এই মামলায় চেয়ারম্যান বা সেক্রেটারি কেউ যুক্ত নন।’

এরপর অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘আমরা সিট নিয়োগ করে তদন্ত করতে চাইছি।’

বিচারপতি তখন বলেন, ‘আপনাদের কাজকর্মে আমরা সন্তুষ্ট নই। সব ক্ষেত্রে ঢিলেমি। মামলা দায়ের হওয়ার পর আপনারা জাগলেন! এত দিন ঘুমোচ্ছিলেন? এই নিয়োগে স্বচ্ছতা কোথায়?’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget