এক্সপ্লোর

TMC Infight: বালিতে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে 'গণ্ডগোল', জখম ৮

Howrah News:ফের শিরোনামে শাসকদলের গোষ্ঠীকোন্দল। এবার ঘটনা হাওড়ার বালির দুর্গাপঞ্চায়েত এলাকায়। অভিযোগ, সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরে কয়েকজন মহিলা-সহ অন্তত ৮ জন জখম হয়েছেন

ভাস্কর ঘোষ, হাওড়া: ফের শিরোনামে শাসকদলের গোষ্ঠীকোন্দল (TMC Infghting In Howrah)। এবার ঘটনা হাওড়ার বালির দুর্গাপঞ্চায়েত এলাকায়। অভিযোগ, সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরে কয়েকজন মহিলা-সহ অন্তত ৮ জন জখম হয়েছেন (TMC Infighting Injures 8)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে নামানো হয়েছে র‍্যাফ। এলাকায় এই মুহূর্তে প্রবল উত্তেজনা রয়েছে। দুপক্ষের অন্তত ৪০জনকে আটক করেছে পুলিশ।

যা জানা গেল...
আপাতত যা জানা যাচ্ছে, তাতে শুরুতে এটি ছিল পারিবারিক বিবাদ যা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চেহারা নেয়। অভিযোগ, সেই বিবাদের সূত্র ধরেই ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামী তৃণমূল নেতার বাড়িতে হামলা চলেছে। মহিলাদের মারধর, শাসক-নেতার বার-কাম-রেস্তোরাঁয় ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম তৃণমূলের অঞ্চল আহ্বায়ক অসিত গায়েনকে হাসপাতালে ভর্তি করা হয়। মহিলা-সহ আরও কয়েকজন আহত হন। শেষে ৩-৪টি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় র‍্যাফ মোতায়েন করা হয়েছে। রাজীব অনুগামী বলে পরিচিত মূল অভিযুক্ত খোকন গায়েন-সহ ৪০ জনকে আটকও করে নিশ্চিন্দা থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এবারের পঞ্চায়েত ভোটে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামী খোকন গায়েন ও তাঁর দলবল নির্দল হিসেবে দাঁড়িয়ে হেরে যান। তৃণমূলের অঞ্চল আহ্বায়ক অসিত গায়েন খোকনের আত্মীয়। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করেই দু’জনের মধ্যে বিবাদের সূত্রপাত। গতকাল, সোমবার তা চরমে ওঠে।

আগেও গোষ্ঠীদ্বন্দ্ব...
এই রাজ্যে শাসকদলের মধ্যে গোষ্ঠীকোন্দলের খবর নতুন নয়। গত জুনেই যেমন কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের বুথ সভাপতির সঙ্গে সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতির বিবাদের জেরে মারামারি, পার্টি অফিস ভাঙচুর, বোমাবাজির ঘটনা ঘটেছিল কাঁটাবেলে এলাকায়। সে বার দুই তরফেরই সব মিলিয়ে ১০ জন জখমও হন বলে খবর। জখমদের ২ জনকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করতে হয়। শাসকদলের দুই গোষ্ঠীর কোন্দল থামাতে শেষে আসরে নামে কল্যাণী থানার পুলিশ। যদিও সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি গোটা ঘটনার দায় চাপান যুব তৃণমূলের বুথ সভাপতির ঘাড়ে। বেআইনিভাবে মাটি কাটায় বাধা দেওয়ায়, আক্রোশবশত মারধরের পাল্টা অভিযোগ এনে বিরুদ্ধ গোষ্ঠীকে কাঠগড়ায় তোলেন অভিযুক্ত যুব তৃণমূল নেতা। 
সেই তালিকাতেই এবার নতুন সংযোজন। 

আরও পড়ুন:'..আমি কৃতজ্ঞ', ১০০ দিনের বকেয়ার ইস্যুতে রাজ্যপালের প্রশংসায় অভিষেক

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget