এক্সপ্লোর

Birbhum News: শান্তিনিকেতন থেকে নিখোঁজ বিশ্বভারতীর এক বিদেশি গবেষক, তদন্তে পুলিশ

Visva Bharati Student Missing: বাড়ির গেটের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে একটি কালো গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই গাড়িতে বিশ্বভারতীর এক বিদেশি পড়ুয়াকে তুলে নিয়ে গিয়েছেন ৫-৬জন যুবক।

ভাস্কর মুখোপাধ্যায় ও আবির ইসলাম, বীরভূম: শান্তিনিকেতন (Shantiniketan) থেকে রহস্যজনভাবে নিখোঁজ বিশ্বভারতীর এক বিদেশি গবেষক। ৫-৬জন যুবক একটু কালো গাড়িতে করে ভাড়া বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। তাহলে কি অপহরণ করা হয়েছে মায়ানমারের ওই ছাত্রকে? কর্তৃপক্ষের দায়ের করা নিখোঁজের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।

নিখোঁজ বিশ্বভারতীর এক বিদেশি গবেষক: বাড়ির গেটের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে একটি কালো গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই গাড়িতে বিশ্বভারতীর এক বিদেশি পড়ুয়াকে তুলে নিয়ে গিয়েছেন ৫-৬জন যুবক। শান্তিনিকেতন থেকে রহস্যজনভাবে নিখোঁজ বিশ্বভারতীর বিদেশি গবেষক। তাঁকে কি অপহরণ করা হয়েছে? কর্তৃপক্ষের দায়ের করা ছাত্র নিখোঁজের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।

নিখোঁজ গবেষকের নাম, পান্নাকারা থাই। তিনি মায়ানমারের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে তিনি শান্তিনিকেতনের পশ্চিম গুরুপল্লির একটি ভাড়া বাড়িতে ছিলেন। ভারতীয় দর্শন নিয়ে গবেষণারত বিশ্বভারতীতে।প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার দুপুরে একটি কালো গাড়িতে করে ছাত্রর ভাড়াবাড়ির সামনে আসেন ৫-৬জন অচেনা যুবক। বাড়িতে ঢুকে তুলে নিয়ে যায় গবেষককে।

বাড়ির মালিক বা বিশ্বভারতী কর্তৃপক্ষ এনিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। ভারপ্রাপ্ত জংসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। ঘটনায় বোলপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তদন্তে নেমে পুলিশ একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে, যেখানে দেখা যাচ্ছে কালো গাড়িটিকে। ঘটনার নেপথ্যে কি টাকা পয়সা নিয়ে বিবাদ? সম্পর্কের কোনও টানাপোড়েন? না কি অন্য কোনও ঘটনা?কে বা কারা কেন ওই বিদেশি পড়ুয়াকে তুলে নিয়ে গেল, তা নিয়ে ধন্দে পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসে।

চলতি মাসেই বিশ্বভারতীর এক অধ্যাপককে শোকজ করেছিল কর্তৃপক্ষ। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করায় অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে 'কারণ দর্শানোর' নোটিস ধরালেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩ দিনের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বাঙালিকে 'অপমান' করার অভিযোগে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই অধ্যাপক। এর আগে একাধিক বার সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে। এমনকী অধ্যাপক পদ থেকে বহিষ্কারও করা হয়েছে। যদিও পরে আদালতের নির্দেশে তাঁকে কাজে ফেরাতে বাধ্য হন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

আরও পড়ুন: WB Dengue Death: বাড়ছে উদ্বেগ, এবার খড়গপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু একজনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget