এক্সপ্লোর

Kolkata: হরিশ মুখার্জি রোডে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন

Kolkata: হরিশ মুখার্জি রোডে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বুধবার সকালে হরিশ মুখার্জি রোডে চলন্ত গাড়িতে আগুন লাগল। জ্বলন্ত গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পাশের গাড়িতে আগুন লেগে যায়। অফিসটাইমে দুটি গাড়িতে আগুন লাগায় ব্যস্ত রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উত্তরের দিকে যাওয়ার সময়ে হঠাৎই হরিশ মুখার্জি রোডে, মাঝরাস্তায় আগুন লেগে যায় চলন্ত গাড়িতে। জ্বলন্ত অবস্থাতেই চলছিল সেই গাড়িটি। জ্বলন্ত অবস্থায় একটি গাড়ি দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। এরপর গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। তবে আগুনের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে তার পাশে দাঁড়ানো গাড়িতেও সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। 

আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হলেও এরপর স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং গাড়িগুলিতে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। এর কিছুক্ষণের মধ্যেই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, বুধবার সকাল ৯টা ২০ নাগাদ হঠাৎই ওই গাড়িতে আগুন লেগে যায়। রাস্তায় দাঁড়িয়ে পড়ে গাড়িটি। সঙ্গে সঙ্গে তাঁরা জল ঢালতে শুরু করেন। তাঁদের প্রাথমিকভাবে অনুমান গাড়ির ভিতর ব্যাটারি থেকে কোনওভাবে শর্টসার্কিট থেকেই এমন আচমকা আগুন লেগেছে। ওই ব্যক্তি জানান, 'আমাদের পাড়ার আরও অনেকগুলি গাড়ি ছিল। তার মধ্যে একটা গাড়ি খুবই ক্ষতিগ্রস্ত হয়। জল দেওয়ার সঙ্গে পুলিশ ও দমকলকে ফোন করা হয়। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।'

প্রত্যক্ষদর্শীদের দাবি, সঙ্গে সঙ্গে না হলেও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে এলাকার একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বলে জানাচ্ছেন তাঁরা। এলাকায় পৌঁছন পুলিশ। গাড়িটির ভিতরটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। চলন্ত গাড়িতে আগুন লাগলে সেই সময়ে যাঁরা গাড়িতে ছিলেন তাঁরা নেমে যান। আগুনের ভয়াবহতায় পার্কিং করা আশেপাশের বেশ কিছু গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অফিস টাইমে হরিশ মুখার্জি রোডের ব্যস্ত রাস্তায় এমন ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। গাড়িটিকে এরপর দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করা হয়।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget