এক্সপ্লোর

Chargesheet Controversy: চার্জশিট-সংঘাতে নতুন মোড়! নথি প্রকাশ করে সরব কুণাল ঘোষ, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

Kunal Ghosh: এবার নতুন তথ্য ট্যুইট করে, এনিয়ে সুর চড়ালেন কুণাল ঘোষ। তাঁকে পাল্টা জবাব দিতে দেরি করেননি বিরোধী দলনেতাও। দুর্নীতি ইস্যুতে তৃণমূল-বিজেপি টানাপোড়েনের পারদ সপ্তমে।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তী, কলকাতা: আরও জোরাল চার্জশিট-সংঘাত। এবার নতুন তথ্য ট্যুইট করে, এনিয়ে সুর চড়ালেন কুণাল ঘোষ। তাঁকে পাল্টা জবাব দিতে দেরি করেননি বিরোধী দলনেতাও। দুর্নীতি ইস্যুতে তৃণমূল-বিজেপি টানাপোড়েনের পারদ সপ্তমে। বুধবার সেই আঁচ আরও বাড়িয়ে, নতুন তথ্য সামনে আনলেন কুণাল ঘোষ।

কী লিখেছেন: এদিন এই নথিগুলি ট্যুইট করে তিনি লেখেন, চার্জশিটের নামে বিজেপি কিছু বিকৃত তথ্য ছড়ানোর চেষ্টা করছে। স্রেফ কালি ছেটাতে ২ নম্বর প্রশ্ন সামনে আনা হচ্ছে, ৩ নম্বর প্রশ্ন চেপে দেওয়া হচ্ছে। গত ৪-৫ দিন ধরে এগুলো সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ছড়ানোর চেষ্টা করছে পেগাসাস। তাঁর উদ্দেশ্য স্পষ্ট। এবার আমি তাঁদের ৩ নম্বর প্রশ্ন উপহার দিচ্ছি। দয়া করে পড়বেন। এই ২ নম্বর ও ৩ নম্বর প্রশ্ন কী? কুণাল ঘোষ যে নথির ছবি ট্যুইট করেছেন, তাতে দেখা যাচ্ছে, ২ নম্বর প্রশ্নে লেখা- তুমি বারবার AB’র নাম নিয়েছো? A.B-এর ফুল ফর্ম কী? আর তুমি কেন A.B-এর নাম শোনার পরই সঙ্গে সঙ্গে টাকা পাঠাতে?কুণাল ঘোষের ট্যুইট করা নথিতে, এই ২ নম্বর প্রশ্নের উত্তরে লেখা রয়েছে- আমি বুঝতে পারতাম যে উনি বারবার A.B মানে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাইছেন। তাই আমি ভয় পেয়ে টাকা পাঠিয়ে দিতাম। কারণ বিনয় মিশ্র যা বলত, সবসময় সেটাই হত।

কুণাল ঘোষের ট্যুইট অভিযোগ: কয়লাকাণ্ডে প্রাক্তন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে খুঁজছে সিবিআই। এই মামলায় তাঁর ভাই বিকাশ মিশ্র এবং বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করা হয়েছিল। কুণাল ঘোষের ট্যুইট করা নথিতেও, এই নামগুলোই উঠে এসেছে।কুণাল ঘোষ ট্যুইটে অভিযোগ, করেছেন, এই ২ নম্বর প্রশ্ন সামনে এনে, ৩ নম্বর প্রশ্ন চেপে দেওয়া হচ্ছে। তাঁর ট্যুইট করা নথিতে সেই ৩ নম্বর প্রশ্নও দেখা যাচ্ছে। সেখানে লেখা- তুমি কখনও A.B-এর সাথে ডিরেক্ট কথা বলেছো? বা বিনয় মিশ্র বা বিকাশ মিশ্র বা অশোক মিশ্রর মাধ্যমে তুমি A.B সাথে বা ওনার কোনও অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলেছো? 

কুণাল ঘোষের ট্যুইট করা নথিতে এই প্রশ্নের উত্তরে লেখা রয়েছে- আমি কোনওদিন A.B’র সাথে ডিরেক্ট কথা বলিনি বা কখনও ওনার সাথে যোগাযোগ হয়নি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, যে চার্জশিট শুভেন্দু দেখাচ্ছে, সেটা নীল কালিতে লেখা। চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছিল। সার্টিফায়েড কপি হলে জেরক্স কপি হবে। নীল কালি কীকরে? তদন্তকারী অফিসার শুভেন্দুকে পাঠিয়েছিলেন? আমরা তদন্ত দাবি করছি। এদেরও তদন্তে যুক্ত করতে হবে।

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, হিম্মত থাকলে পুরো চারজশিট প্রকাশ করুন। আমি তো এরপর আরও আইপিএসদের নিয়ে মুখ খুলব। এই চার্জশিট পুরোটা সামনে এলে সরকার পড়ে যাবে। বাপের ব্যাটা হলে প্রকাশ করুন। অন্য়দিকে কুণাল ঘোষ বলছেন, পুরোটা প্রকাশ করলে তো ওকেই গ্রেফতার করতে হবে। দুর্নীতি-সহ নানা ইস্যুতে, কখনও নাম করে, কখনও নাম না করে, তৃণমূল-বিজেপির মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের ধারা চলছেই। এবার তাতে নতুন মাত্রা যোগ হল এই নতুন তথ্য ঘিরে।

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget