এক্সপ্লোর

Road Accident: দুর্ঘটনায় মৃত্যু দুই কিশোরের, মহেশতলায় পথ অবরোধ

Mahestala Accident: ট্যাঙ্কারের ধাক্কায় দুর্ঘটনা, রাস্তায় স্ল্যাব ফেলে পথ অবরোধ। দেহ রাস্তায় ফেলে রেখে চলছে অবরোধ। 

পার্থ প্রতিম ঘোষ, মহেশতলা: ট্যাঙ্কারের ধাক্কায় মহেশতলায় (Road Accident) মৃত্যু হল দুই কিশোরের। স্থানীয়দের দাবি, তার দুটি হাতই বাদ চলে গিয়েছে। রাস্তায় স্ল্যাব ফেলে পথ অবরোধ করেন স্থানীয়রা। মৃত কিশোরের দেহ নিয়ে রাস্তায় নামেন তাঁরা। যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলার ওই এলাকা।

মহেশতলায় পথ দুর্ঘটনা:  রাজ্যজুড়ে উৎসবের আলো। তারই মধ্যে দুর্ঘটনার খবর। আনন্দের মাঝে প্রাণহানি। কিশোরের মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড মহেশতলায়। ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল দুই কিশোরের। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা বেহাল অবস্থায় থাকলেও, সারাই হচ্ছে না দীর্ঘদিন ধরে। মহেশতলা পুরসভার চেয়ারম্যানকে ঘটনাস্থলে আসতে হবে বিক্ষোভ স্থানীয়দের। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা। এদিন মৃত কিশোরের দেহ নিয়ে রাস্তায় নামেন স্থানীয়রা। মৃত দেহ নিয়েই পথ অবরোধ করেন তাঁরা। ক্ষুব্ধ জনতার সঙ্গে রীতিমতো বচসা হয় পুলিশের। রাস্তায় অবরোধ তোলার জন্য লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।                                                    

চলতি সপ্তাহেই ঠাকুর দেখে ফেরার পথে, পুরাতন মালদার মুচিয়া মহাদেব পাড়ায় মিনিবাসের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল দুই ভাইয়ের। ২৭ বছরের অভিষেক ও ২২ বছরের সুজন হালদার হবিবপুরের বাসিন্দা। নতুন বাইকে চড়ে রাতে মালদা শহরে ঠাকুর দেখতে এসেছিলেন দুই ভাই। নবমীর দিন ভোর ৫টা নাগাদ বাড়ি ফেরার পথে, মিনি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছোট ভাইয়ের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান বড় ভাই। ঘটনার পর থেকে মিনি বাসের চালক পলাতক ছিলেন।

তার আগে নবমীর দিন মর্মান্তিক বেপরোয়া বাইকে গতির বলি ২২ বছরের তরুণী। ভোর ৪টে নাগাদ হাওড়ার জগাছায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনা ঘটে। বন্ধুর বাইকে চেপে ঠাকুর দেখে ফিরছিলেন বেসরকারি সংস্থার কর্মী তনুপর্ণা দাস। তরুণীর বাড়ি শিবপুরের মন্দিরতলায়। মাথায় হেলমেট ছিল না তরুণীর। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারায়, বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তরুণী। পিছন থেকে লরি এসে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। লরি উধাও, বাইকটিকে বাজেয়াপ্ত করেছে জগাছা থানার পুলিশ।

আরও পড়ুন: Job Seekers Agitation: কাটল আরও একটা উৎসব, ৯৫৫ দিন পথেই চাকরিপ্রার্থীরা

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget