এক্সপ্লোর

'রেশন তুলতে পারছি না, ব্যাঙ্কের টাকা তুলতে পারছি না', ফের 'আধার-বিভ্রাট' জেলায় জেলায়

Aadhaar Deactivated In West Bengal: কাকদ্বীপ, বাগদা থেকে পূর্বস্থলী, ফের আধারের গেরোয় চোখে আঁধার দেখছেন স্থানীয় বাসিন্দারা। 

গৌতম মণ্ডল, রানা দাস ও সমীরণ পাল, কলকাতা : ফের জেলায় জেলায় আধার-বিভ্রাট (  Aadhaar  ) । প্রতিদিনই তালিকায় নতুন নতুন জেলা যোগ হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনা ( North 24 Pargana , South 24 Pargana ) , পূর্ব বর্ধমান, আধার লিঙ্ক নিষ্ক্রিয় হওয়ার চিঠি পেয়ে মাথায় হাত বাসিন্দাদের। যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও আধার নম্বর (  Aadhaar Number )বাতিল করা হয়নি। কাকদ্বীপ, বাগদা থেকে পূর্বস্থলী, ফের আধারের গেরোয় চোখে আঁধার দেখছেন স্থানীয় বাসিন্দারা। 

উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের, মতুয়া অধ্যুষিত পুরাতন হেলেঞ্চা গ্রামে, আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন চিঠি পেয়েছেন ৩৩ জন গ্রামবাসী। বাগদার বাসিন্দা শিপ্রা দাস বলেন, ' আমার আধার কার্ড হট করে বন্ধ হয়ে গেছে। এবার রেশন তুলতে পারছি না। ব্যাঙ্কের টাকা তুলতে গেছি, তুলতে পারছি না। খুব আতঙ্কে আছি ' । বাগদার  তৃণমূল পঞ্চায়েত সদস্য রঞ্জিত বিশ্বাস বলেন, ' আমার জানার মধ্যে ৩২-৩৩ জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে' । তাঁর দাবি এঁরা সবাই মতুয়া।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও আধার-বিভ্রাটে আতঙ্ক ছড়িয়েছে। প্রতাপাদিত্যনগর, রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ, এই তিনটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বাড়িতে আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে জানিয়ে চিঠি এসেছে। এর মধ্যে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছেন। কাকদ্বীপের বাসিন্দা চম্পা দাস বলেন, তাঁর ছেলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাঁর কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। 

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও  একই ছবি। আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের চিঠি পেয়ে চিন্তায় ঘুম উড়েছে বেশ কয়েকজন বাসিন্দার। পূর্বস্থলীর বাসিন্দা শ্রাবণী দেবনাথ জানালেন, ' এটা পাওয়ার পর তো খুব ভয়ে আছি। আমার তো সব কিছুই আছে, কিন্তু কী করে আধার কার্ডটা বাতিল হল আমি বুঝতে পারছি না।'

আধারের এই সমস্যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে নিশানা করেছেন।  'আধার কার্ড নিয়ে তফশিলি ফেডারেশনও আমার কাছে চিঠি লিখেছে। বিভিন্ন তফশিলি জাতি, নমঃশূদ্র মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, এক ধরনের গরিব মানুষের তাঁদের আধার কার্ড, আমাদের না জানিয়ে রাজ্যকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে, ইভেন যাঁর কার্ডটা ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে, তাঁদের একবার ফিজিকালিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি। যেটা আধার কার্ডের প্রভিশন আছে, এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না। মানুষ নিজেকে খুব অসহায় ভাবছে। এবং ভাবছে এভাবে চললে, তাঁরা আগামীদিন যদি যে সুবিধাগুলো তাঁরা ব্যাঙ্ক ড্রাফটের মধ্যে পায়, ডায়রেক্ট ব্যাঙ্ক বেনিফিটের মধ্যে পায়, তার থেকে তাঁরা বঞ্চিত হতে পারেন। ' 

যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও আধার নম্বর বাতিল করা হয়নি। আধার তথ্য আপডেট করার প্রক্রিয়া শুরু করেছিল UIDAI, কোনও অভিযোগ থাকলে তাদের পোর্টালে জানাতে হবে। 

আরও পড়ুন, শাঁখ, উলুতে সন্দেশখালিতে পা, 'কাঁদনি মা কাঁদনি' বৃদ্ধাকে বুকে টানলেন শুভেন্দু 

সেরা শিরোনাম

South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
West Bengal News Live: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”

ভিডিও

Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই
Weather News: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Embed widget