এক্সপ্লোর

TMC Protest: রাজভবন চত্বর থেকে ধর্না তুলল তৃণমূল

Abhishek Banerjee: এদিন ধর্না মঞ্চ থেকে অভিষেক বলেন, 'রাজ্যপালকে বলা হয়েছে, আপনারও বাধ্যবাধকতা আছে, প্রয়োজনে ৩ সপ্তাহ নিন।'

কলকাতা: রাজভবন (Rajbhawan) চত্বর থেকে ধর্না তুলল তৃণমূল (TMC)। রাজ্যপালের সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাতের পর ঘোষণা অভিষেকের। ১০০ দিনের কাজে বকেয়া টাকা আদায়ে এদিন সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের প্রতিনিধি দল সহ ৭জন ভুক্তভোগী পরিবার। ২০ মিনিটের বৈঠকের নির্যাসের বিষয়ে এদিন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

কী উঠে এল আলোচনায়? 

এদিন ধর্না মঞ্চ থেকে অভিষেক বলেন, 'রাজ্যপালকে বলা হয়েছে, আপনারও বাধ্যবাধকতা আছে, প্রয়োজনে ৩ সপ্তাহ নিন। তারপরে কেন্দ্রের সঙ্গে কথা বলে আমাদের জানান। বাংলার মানুষকে যদি ভাতে মারা হয়, তাহলে কেন্দ্রের কাছে জানুন। রাজ্যপাল সব শুনেছেন, ২ বছরের সুদ সহ টাকার দাবি জানিয়েছি।কী দুর্নীতি হয়েছে? দুর্নীতি হলে তদন্ত হবে, একটাও এফআইআরও হয়নি। একাধিকবার প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙছে। রাজ্যপালকে বলেছি আর আমাদের কাছে সৌজন্য আশা করবেন না।আপনি লিখিত কৈফিয়ত চান, কোন আইনে কেন্দ্র টাকা আটকে রেখেছে।'

ধর্না প্রত্যাহার: রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ধর্না এদিন ৫ দিনে পড়েছে। বৈঠকের পর ধর্না প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করেন অভিষেক। তিনি জানান, 'রাজ্যপাল আমাকে কথা দিয়েছেন. ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের সঙ্গে কথা বলব। বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। আমাদের সঙ্গে কথা বলার পরেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, আশাকরি বিহিত করবেন। আরও ২৪ ঘণ্টা ধর্না চালাতে চেয়েছিলাম, দলনেত্রীর সঙ্গেও কথা বলেছি। পাল্টা সৌজন্য দেখানো উচিত বাংলারও, তাই কর্মসূচি প্রত্যাহার।'

আন্দোলনে নামার হুঁশিয়ারি: ১০০দিনের কাজে টাকা বকেয়া থাকার অভিযোগ রাজ্যপালের কাছে এদিন হাজির হন তৃণমূলের প্রতিনিধিরা। বিকেল ৪টেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিয়েছিলেন রাজ্যপাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই প্রতিনিধি দলে ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলী ঘোষ দস্তিদাররা। যদিও এদিন ধর্না প্রত্যাহারের পাশাপাশি আন্দোলনের পরবর্তী সুরও বেঁধে দিয়েছে তৃণমূল। ধর্না প্রত্যাহার করেও ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে 'ডেডলাইন' অভিষেকের।  তিনি বলেন, 'রাজ্যপালকে ২ সপ্তাহকে সময় দিয়েছি। ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময়।'  দাবি পূরণ না হলে ফের ১ নভেম্বর থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

আরও পড়ুন: Justice Abhijit Ganguly: 'বাড়িতে থাকতে চান, না অন্য কোথাও পাঠাব?' হুঁশিয়ারি বিচারপতির

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget