এক্সপ্লোর

Abhishek Banerjee : বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্য নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী বিকাশ রঞ্জনের

Calcutta High Court'এমন জাজমেন্ট দিচ্ছেন, শুভেন্দু আগামী দিনে অপকর্ম করলে ব্য়বস্থা নেওয়া যাবে না।' বিচারব্যবস্থাকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সৌভিক মজুমদার, কলকাতা : বিচারব্যবস্থাকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । বিচারপতিদের বিরুদ্ধে সরাসরি তুললেন বিজেপিকে (BJP) মদত দেওয়ার অভিযোগ  তুলেছিলেন। নাম নিয়ে আক্রমণ করেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থাকে (Rajshekhar Matha)। বলেছিলেন, ' হাইকোর্টের জাস্টিস, রাজাশেখর মান্থার জাজমেন্ট... এমন জাজমেন্ট দিচ্ছেন, শুভেন্দু আগামী দিনে অপকর্ম করলে ব্য়বস্থা নেওয়া যাবে না। সেই রাজাশেখর মান্থাই জাজমেন্ট দিয়ে বিজেপির গুন্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখেছে।' এবার এই মন্তব্যের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

আদালত অবমাননার অভিযোগ তুললেন বিকাশরঞ্জন

আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। করলেন স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি। সোমবার মামলাকারী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে অভিযোগপত্র হলফনামা আকারে দাখিল করার নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। চলতি সপ্তাহে ফের বসবে বৃহত্তর বেঞ্চ। সেখানে এই হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন আরও বলেন, ' কেউ আমার বিরুদ্ধে কমটেম্পট করবে। সত্য়ি কথা বলার জন্য় ব্য়বস্থা নিতে চাইলে নিতে পারে। প্রোটেকশন দিয়ে পুলিশের হাত বেঁধে দিচ্ছে। এই জন্য় যদি কেউ দায়ী থাকে, হাইকোর্টের মাননীয় বিচারপতিরা। আমার বিরুদ্ধে ব্য়বস্থা নিতে চাইলে নিতে পারে। আপনি পুলিশ প্রশাসনের হাত বেঁধে দিচ্ছেন'  

অভিষেকের এই মন্তব্যের পর রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে চিঠি দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একজন সাংসদ হয়ে যে কথা উনি বলেছেন, আমার মনে হয়, স্পিকারের উচিত ইমিডিয়েট তাঁর সাংসদ পদ খারিজ করা।' স্পিকারকে পাঠানো চিঠিতে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ লেখেন, সাংসদদের সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য থাকা উচিত। কিন্তু, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার সেই সংবিধানকে জোর করে পিষ্ট করছে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, মহামান্য কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে গতকাল যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অবমাননাকর। আমি অনুরোধ করছি, তাঁর সাংসদ পদ খারিজ হওয়া উচিত।                

তৃণমূল সাংসদের গ্রেফতারির দাবিও তোলেন তিনি। সব মিলিয়ে, বিচারব্য়বস্থাকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বেনজির আক্রমণ ঘিরে নতুন বিতর্ক রাজ্য় রাজনীতিতে।  বিচারব্য়বস্থাকে আক্রমণ নিয়ে, রবিবার গর্জে ওঠেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইনজ্ঞদের একাংশ।


আরও পড়ুন :  

বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধারাল অস্ত্রের কোপ অশোকনগরে, সন্দেহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget