এক্সপ্লোর

Abhishek Banerjee: 'মনোনয়ন দিতে না পারলে আমাকে বলবেন,' বিরেধীদের খোঁচা অভিষেকের

Abhishek Attacked Opposition: এবার সামনে পঞ্চায়েত ভোট। এই অবস্থায়, শনিবার কেশপুরের সভা থেকে বিজেপি এবং সিপিএমকে একসঙ্গে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেশপুর: কেশপুরের (Keshpur) সভা থেকে একযোগে সিপিএম এবং বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও দলীয় নেতা-কর্মীদের বার্তা দেন তিনি।

সিপিএম এবং বিজেপিকে আক্রমণ: এক সময়ের বাম দুর্গ কেশপুর। ২০০১ সালের, বিধানসভা নির্বাচনে এখান থেকে রেকর্ড ভোটে জিতেছিলেন সিপিএমের নন্দরানী ডল। সেখানেই সম্প্রতি শক্তি বাড়িয়েছে বিজেপির। গত লোকসভা নির্বাচনে কেশপুরে, যেখানে, তৃণমূলের লিড ছিল ৯২ হাজারের বেশি ভোটের। সেখানে গত বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূলের জয়ের ব্যবধান কমে হয় প্রায় ২১ হাজার। সিপিএমকে সরিয়ে দ্বিতীয়স্থানে উঠে আসে বিজেপি।                                      

এবার সামনে পঞ্চায়েত ভোট। এই অবস্থায়, শনিবার কেশপুরের সভা থেকে বিজেপি এবং সিপিএমকে একসঙ্গে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “লাল জামা ছেড়ে গেরুয়া জামা পরে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সেই দাদাগিরি, সেই বোম-বন্দুকের রাজনীতি কেশপুরে ফিরিয়ে আনতে চাইছে। সমবায়ে দেখেছেন, রাম-বাম মডেল। তাও হারাতে পারেনি। এখানেও এক হয়েছে। এক ডাকে অভিষেকের নম্বর দিয়ে যাচ্ছি। সিপিএম, বিজেপি, কংগ্রেসকে বলছি, মনোনয়ন দিতে না পারলে আমাকে বলবেন। এসে করিয়ে দিয়ে যাব।’’                                                  

গত কয়েকমাসে কেশপুরে বারবার সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। এই প্রেক্ষাপটে শনিবারের সভা থেকে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন অভিষেক। সর্বভারতীয় সাধারণ সম্পাদক, “৩-৪টে নেতার নিজেদের রেষারেষিতে দলের মাথা নত হলে ছেড়ে কথা বলব না। সময় দিচ্ছি এখনও শোধরান, নাহলে যে ওষুধ দেব, শোধরানোর সময় পাবেন না। প্রার্থী জেলা সভাপতি, ব্লক সভাপতি দেবে না, মমতা ব্য়ানার্জি দেবে। পাহারাদারের নাম অভিষেক ব্য়ানার্জি। অদৃশ্য় চোখ সবার ওপর ঘুরে বেড়াচ্ছে।’’

কেশপুর ব্লকে ১৫টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সব কটিই এখন তৃণমূলের দখলে।  আর কেশপুর পঞ্চায়েত সমিতির ৪৫টি আসনের মধ্যে ৪১টি রয়েছে তৃণমূলের দখলে। বাকি, ৪টিতে জিতেছিল নির্দল।এবার কী হবে? সেটা বোঝা যাবে পঞ্চায়েত ভোটের ফলেই।

আরও পড়ুন: Health News: উদ্বেগ বাড়াচ্ছে চিকেন পক্স ও জলাতঙ্ক, বেলেঘাটা আইডির রিপোর্টে আশঙ্কার মেঘ

সেরা শিরোনাম

CPIM News: দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
Madan Mitra: জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Madan Mitra:
"অভিষেক কি ফিরবে ?…যা খবর আছে”, বিস্ফোরক মদন মিত্র

ভিডিও

Rekha Patra |
Abhishek Banerjee PA : Sumit Roy-কে ৮ দিনের CID হেফাজতের নির্দেশ আদালতের
Ritabrata Banerjee :
TMC Faction | জোড়াফুল কার? ফয়সালা করতে দুই তৃণমূলকে নিয়ে বৈঠক কমিশনের
Surendranath Law College | প্রায় ২৩ ঘণ্টার বিক্ষোভ, অবশেষে পদত্য়াগ উপাধ্যক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget