এক্সপ্লোর

Health News: উদ্বেগ বাড়াচ্ছে চিকেন পক্স ও জলাতঙ্ক, বেলেঘাটা আইডির রিপোর্টে আশঙ্কার মেঘ

Kolkata News: স্বাস্থ্যভবন সূত্রে খবর, প্রচণ্ড সংক্রামক এই রোগে আক্রান্তের সংখ্য়া বাড়ছে। এই পরিস্থিতিতে, বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বাস্থ্য ভবন।

সন্দীপ সরকার, কলকাতা: উদ্বেগ বাড়াচ্ছে চিকেন পক্স ও জলাতঙ্ক। স্বাস্থ্যভবনে বেলেঘাটা আইডির রিপোর্টে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যভবন সূত্রে খবর, শুধুমাত্র বেলেঘাটা আইডিতেই গত ৩ মাসে চিকেন পক্সে আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা ৬০। ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। এরমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ডিসেম্বরে। বাকিদের মৃত্যু হয়েছে জানুয়ারিতে। মৃতদের বেশিরভাগই বয়স্ক। নেপথ্যে ভ্যারিসেলা জস্টার ভাইরাস।                             

রিপোর্টে বাড়ছে উদ্বেগ: স্বাস্থ্যভবন (Swasthabhawan) সূত্রে খবর, প্রচণ্ড সংক্রামক এই রোগে আক্রান্তের সংখ্য়া বাড়ছে। এই পরিস্থিতিতে, বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বাস্থ্য ভবন। শুক্রবার সেই রিপোর্ট পাঠিয়েছে বেলেঘাটা আইডি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভর্তি হওয়ার ৪-৭ দিনের মধ্যেই মৃত্যু হচ্ছে আক্রান্ত রোগীদের। সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায়, “সতর্ক থাকতে হবে। প্রচন্ড সংক্রামক।’’                                         

চিকেন পক্সের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে জলাতঙ্ক। স্বাস্থ্যভবন সূত্রে খবর, গত ৫ বছরে শুধুমাত্র বেলেঘাটা আইডিতেই জলাতঙ্কে মৃত্যু হয়েছে ১৪০ জন রোগীর। এবং উদ্বেগজনক বিষয় হল, মৃত্যু হার ১০০ শতাংশ। স্বাস্থ্যভবনকে দেওয়া বেলেঘাটা আইডির রিপোর্টে দেখা যাচ্ছে, ২০১৮ সালে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ৪০ জন রোগী ভর্তি হয়েছিলেন। প্রত্যেকেরই মৃত্যু হয়। ২০১৯-এ ৩৭-জন আক্রান্ত রোগীরই মৃত্যু হয়। ২০২০-তেও একই ঘটনা। ভর্তি হওয়া ২১ জন রোগীর প্রত্যেকের মৃত্যু হয়। ২০২১-এ ১৮ জন ভর্তি হয়েছিলেন, তার মধ্যে ১৫ জনের মৃত্যু হয়। ২০২২ সালে ভর্তি হওয়া ২৪জন রোগীর মধ্যে ২৩জনই মারা যান।

বিশেষজ্ঞরা বলছেন, জলাতঙ্ক হলে মৃত্যু অনিবার্য। তবে পশু কামড়ানোর সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নিলে বিপদ এড়ানো যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই বলেন, “হলে ১০০ শতাংশ মৃত্যু। অ্যান্টি রেবিস ভ্যাকসিন সব জায়গায় থাকার কথা। দেখতে হবে জেলায় জেলায় পর্যাপ্ত আছে কি না, মানুষ ঢিলেমি করছে কিনা।’’ সংক্রামক রোগের চিকিত্‍সায় উত্‍কর্ষ কেন্দ্র বেলেঘাটা আইডি হাসপাতাল। সেখানে এই পরিসংখ্যান রীতিমতো অস্বস্তি বাড়াচ্ছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: North Dinajpur: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে তালা, এক চিলতে বারান্দায় ঠাঁই পড়ুয়াদের

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget