এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বিজেপির অপবিত্র নীল নকশা', শিবপুরে অশান্তি নিয়ে পদ্মশিবিরকে নিশানা অভিষেকের

Howrah News: হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্তির ঘটনা ঘটে।

কলকাতা: হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় বিজেপিকে নিশানা করে ট্যুইট করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 

কী বলেছেন ট্যুইটে:
ট্যুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির দাঙ্গাবাজি ফর্মুলা আবার কাজ শুরু করেছে। এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়কে প্ররোচিত করার ফর্মুলা। অস্ত্র সরবরাহ করে উত্তেজনা ইচ্ছাকৃতভাবে বাড়ানোর ফর্মুলা। যাতে এর থেকে রাজনৈতিক ফায়দা লোটা যায়।' গোটাটাই বিজেপির অপবিত্র নীল নকশা, ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এদিন ফের অশান্তি:
হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্তির ঘটনা ঘটে। পুলিশকে দেখেই ইটবৃষ্টি শুরু হয়। পাশাপাশি শুরু হয় বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়া হয়। পরিস্থিতি সামলাতে র‍্যাফ নামায় প্রশাসন। গতকালের অশান্তির ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের টহলদারি চলছে। 

শিবপুরের ঘটনায় ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, বারবার তিনি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছিলেন শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল করার। সেই সঙ্গে চলছে রমজান মাসও। দুই-ই যাতে শান্তিতে পালিত হয়, তার জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু এর পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ' ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না, ধর্ম শান্তির কথা বলে, কিন্তু বিজেপির এটা প্ল্যান ছিল, যেমন করে হোক দাঙ্গা লাগাবে। গতকাল বিজেপি দেশের প্রায় ১০০ টা জায়গায় করে। হাওড়ার ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। আমরা বারবার বলে দিয়েছিলাম, ওই রুটে যেন মিছিল না ঢোকে। তাও ক্রিমিনালরা বন্দুক, পেট্রোল বোমা, বুলডোজার সহ আরও নানারকম জিনিস নিয়ে ওরা ঢুকেছিল ইচ্ছে করে। যেখানে মাইনরিটিরা থাকে , সেখানে গিয়ে হামলা করেছে। ' 

কী ঘটেছিল:
সংঘর্ষ। ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। গাড়িতে আগুন! বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে এমনই রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড চত্বর। ভয়ে, তড়িঘড়ি দোকানের ঝাঁপ নামান ব্য়বসায়ীরা। পুলিশ সূত্রে খবর, বিকেল সাড়ে ৫টা নাগাদ, স্লোগান-পাল্টা স্লোগানে তেতে ওঠে এলাকা। মুহূর্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ পক্ষ। পরপর গাড়িতে ভাঙচুর শুরু হয়। পুলিশের গাড়ি থেকে বাস, টোটো, অটো, দাঁড়িয়ে থাকা মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ করে ছোড়া হয় ইট পাটকেল। পরিস্থিতি সামাল দিতে আসে, হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশ বাহিনী। নামে র‍্যাফ। তাড়া করে ছত্রভঙ্গ করে পুলিশ। ওই দিনই রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee ) ধর্নামঞ্চ থেকে বলেন, ' রামনবমী চলছে। শান্তিপূর্ণভাবে মিছিল করুন। তারা নাকি ছোড়া, তরোয়াল নিয়ে বেরোবে। শুধু বলবে, কোপ মেরো না। তাহলে কিন্তু রেহাই পাবে না। ক্রিমিনাল অফেন্স ইজ ক্রিমিনাল অফেন্স।'  

আরও পড়ুন: গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্ত হাওড়া-শিবপুর, ইটবৃষ্টি, বিক্ষোভ

সেরা শিরোনাম

Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, রেজিনগরে এগিয়ে শাখারভ সরকার, দু'জনই বিজেপি-র প্রার্থী
নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, রেজিনগরে এগিয়ে শাখারভ সরকার, দু'জনই বিজেপি-র প্রার্থী
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget