এক্সপ্লোর

Abhishek Banerjee : অভিষেকের 'জমিদারি' কটাক্ষ, দার্জিলিংয়ে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে 'সম্মতি' রাজ্যপালের

TMC Dharna : রাজ্যপালকে জমিদার কটাক্ষ করে অভিষেক বলেছেন, 'ওঁকে আমার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতেই হবে। সব চিঠি এসে পৌঁছাক। ৫০ লক্ষ চিঠি নিয়ে দেখা করতে যাব। ওঁকে সেগুলো পড়ে দেখতে হবে।'

রুমা পাল, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : দিল্লি, কলকাতা ঘুরে এবার দার্জিলিং। বকেয়া অর্থ তরজা পৌঁছে যাচ্ছে পাহাড়ে। আগামীকাল দার্জিলিংয়ের রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলকে দেখা করায় সম্মতি দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

যদিও কলকাতা রাজভবনের বাইরে ধর্না-অবস্থানের মঞ্চ থেকে ফের একবার রাজ্যপালকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যপালকে জমিদার কটাক্ষ করার পরে জানিয়েছেন, 'ওঁকে আমার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতেই হবে। সব চিঠি এসে পৌঁছাক। ৫০ লক্ষ চিঠি নিয়ে দেখা করতে যাব। ওঁকে সেগুলো পড়ে দেখতে হবে।'

দিল্লি সফরের মাঝে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখে ফের রাজধানীতে ফিরে গিয়েছিলেন রাজ্যপাল। শনিবার দিল্লি থেকে ফিরে তাঁর ফের উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা। জানা যাচ্ছে, দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে যাবেন দার্জিলিংয়ের রাজভবনে (Darjeeling Raj Bahavan)। সেখানেই তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তিনি কথা বলবেন বলেই জানা গিয়েছে। যে জন্য দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রদীপ মজুমদার। 

তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিংয়ে যাচ্ছে জানিয়েও অভিষেকের কটাক্ষ, জমিদারকে আসতেই হচ্ছে। তারপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, আপনার জন্য আমি অপেক্ষায় থাকব। আগেই অভিষেক জানিয়েছেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত রাজভবনের সামনেই ধর্না-অবস্থান চালিয়ে যাবেন তিনি। তা সে যত দিনই হোক। 

রাতভর ধর্নামঞ্চে অবস্থান চালানোর পাশাপাশি অভিষেকের বক্তব্য, 'আপনি ৩ দিন থাকতে পারতেন, এসেই ফিরে গেলেন, রাজভবন খালি, আমরা সৌজন্য দেখিয়েছি, কিন্তু রাজ্যপালের (Governor) এই জমিদারি প্রথার বিরুদ্ধে। দিল্লিতে যা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতা, এর জবাব দেবে মানুষ'। যদিও দিল্লি থেকেই যাঁর পাল্টা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। রাজ্যপালের খোঁচা, 'জমির কাছে যাওয়া মানেই জমিদারি নয়, অট্টালিকা থেকে কৃষকদের নিয়ন্ত্রণ করাটাই এখন নব্য জমিদারি, গ্রামে যাওয়াকে বাংলায় বলে তৃণমূলস্তর, তাহলে কী তৃণমূল এটা চায় না ? তাহলে কি ভয় পাচ্ছে তৃণমূল ? তাহলে কি হারানোর মুখে জমিদারি ?'

 

আরও পড়ুন- পুজোর মুখে সুখবর শোনাল কলকাতা মেট্রো, ভোররাত পর্যন্ত চালু থাকবে পরিষেবা, কবে কতক্ষণ ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Woman BJP Worker Attacked: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget