এক্সপ্লোর

Abhishek Banerjee: '..নোট নয়, প্রধানমন্ত্রীকে পাল্টান', মন্তব্য অভিষেকের

Abhishek Banerjee Attacks PM Modi: শালবনিতে অভিষেকের নিশানায় প্রধানমন্ত্রী, কী বললেন তিনি ?

পূর্ব মেদিনীপুর: ঝাড়গ্রামে কনভয়ে হামলার পর শালবনিতে এদিন সভায় ঝড় তোলেন মমতা। ওদিকে একইদিনে 'প্রধানমন্ত্রী বদলের' আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত ভোট। বছর পেরোলেই লোকসভা নির্বাচন। আর এমনই একসময়ে অভিষেক বলেন, নোট পাল্টাবেন না, প্রধানমন্ত্রীকে পাল্টান।'

'নোট পাল্টাবেন না, প্রধানমন্ত্রীকে পাল্টান'

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,'ষড়যন্ত্র করে লাভ নেই, কোনও কাজ হবে না। ১০০দিনের বকেয়া টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনতে হবে। মোদির কাছে রিমোট কন্ট্রোল থাকলে, জনগণের কাছেও ইভিএম আছে।' তবে শুধুই ১০০ দিনের বকেয়া টাকা নয় এবার, বিশেষ করে ২০০০ টাকার নোটের ইস্যুও এবার সংযোজন হয়েছে অভিষেকের বক্তব্যে। তিনি বলেন,'বুথে বুথে গিয়ে বলুন, নোট পাল্টাবেন না, প্রধানমন্ত্রীকে পাল্টান।'

২০০০ টাকার নোট বাতিল

মূলত,২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা হয়েছে। ২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। বাজারে যে ২০০০ টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। একলপ্তে ব্যাঙ্কে ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। সেই অনুযায়ী, ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলাতে গেলে একটা ফর্ম ফিলআপ করার প্রয়োজন পড়বে। তার সঙ্গে জমা করতে হবে আধার কার্ড বা বৈধ কোনও পরিচয়পত্র।

'একদিকে তৃণমূল দিচ্ছে, অন্যদিকে বিজেপি নিচ্ছে'

তবে এদিন প্রধানমন্ত্রীকে পাল্টে ফেলার কথা বললেও, মমতার সরকারের প্রশংসায় মাতলেন অভিষেক। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছে। একদিকে তৃণমূল দিচ্ছে, অন্যদিকে বিজেপি নিচ্ছে। জনগণকে সংগঠিত করতে হবে', শালবনির সভায় বার্তা অভিষেকের।  

অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি

প্রসঙ্গত, গতকাল ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে ইতিমধ্য়েই তোলপাড় রাজ্য-রাজনীতি। মূলত শালবনিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এদিন সন্ধ্যায়। অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় ইটবৃষ্টি। তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়িতে ভাঙচুর চালানো হয় অভিযোগ।এই ঘটনায় ট্যুইটে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তিনি বলেছেন,  'দিলীপ ঘোষ সেল্ফগোল করে ফেলার পর বিজেপির মেকআপ করা খুব দরকার ছিল।' আর এবার অভিষেকের কনভয়ের যাত্রাপথে কুড়মিদের বিক্ষোভের ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদিও পাল্টা তোপ দাগতে ছাড়েননি দিলীপও।

গতকাল এনিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, 'হিংসার আশ্রয় নিয়ে আন্দোলনকে কেউ সমর্থন করে না। আমরা নিন্দা করি। কিন্তু দুই দিন আগেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা দিলীপ ঘোষের বাড়ি আক্রমণ করুন, আমি সবরকম সহযোগিতা করব। তখন মজা লাগছিল না নাকি কুড়মিদের ক্ষেপাতে।আরে আমি জঙ্গলমহলের ছেলে। আমি জানি কে আছে না আছে, ওখানে। উনি তো কালীঘাটের ছেলে, উনি কী করে বুঝবেন, কুরমিরা কী খায়, কী করে থাকে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget