এক্সপ্লোর

TMC News: অভিষেককে নোটিস CID-র, তিনি বললেন, ‘মামলা করব’, ‘এবার সর্দারিটা দেখান, কটাক্ষ বিজেপি-র’

Abhishek Banerjee: বাড়িতে CID. মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার নোটিস নিয়েও মুখ খুললেন তৃণমূল সাংসদ।

কলকাতা: হরিশ মুখার্জি রোডে তাঁর বাড়িতে CID. সেই সময়ই কালীঘাটের বাড়িতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। আজ থেকেই পথে নামার কথা ছিল অভিষেকের। সেই আবহেই বাড়িতে CID. সেই নিয়ে প্রশ্ন করলে, সংবাদমাধ্যমে জবাব দিলেন অভিষেক। (Abhishek Banerjee)

শনিবার কালীঘাট রোডের বাড়ি থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। বাড়ির বেআইনি অংশ ভাঙা নিয়ে যে নোটিস দেওয়া হয়েছিল কলকাতা পুরসভা তরফে, প্রথমেই সেই নিয়ে মুখ খোলেন। বলেন, "পুরসভাকে জিজ্ঞেস করুন। নোটিস যারা দিয়েছে...যারা বেছে বেছে মিডিয়ার কাছে এগুলো লিক করছে...একটা নোটিস লাগিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ। আমার কাছে ভিডিও রয়েছে। তারা নোটিসে লিখেছে, এনক্লোজ প্লিজ ফাইন্ড ব্রিফ অফ ডিভিয়েশন। সেখানে আমার ডিভিয়েশন কোন অংশে, কী ব্রিফ, তার অ্যাটাচমেন্ট কোথায়?  সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব। আমার অধিকার রয়েছে। বিচারব্যবস্থার দ্বারস্থ হবে। লিখিত ভাবে আমার যা রিপ্লাই ছিল, আমি দিয়েছি, জানিয়েছি।" (TMC News)

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, ‘ভোটের পর থেকে আসেনইনি স্যর’, বললেন ‘শান্তিনিকেতনে’র কর্মী

হরিশ মুখার্জি রোডে তাঁর বাড়ি 'শান্তিনিকেতনে' পৌঁছন CID আধিকারিকরা। সেই নিয়ে বলেন, "বাকি CID টিম কেন এসেছে, KMC কেন এসেছে, কী নোটিস দিয়েছে, যারা দিয়েছে তারা বলতে পারবে।" সই জালের প্রসঙ্গ উঠলে বলেন, "আমি নোটিস পাইনি। আপনারা জেনে গিয়েছেন, কেন এসে গিয়েছে। CID যখন বলেই দিচ্ছে, সেখানে আমার বলার কিছু নেই। আমাদের বিরুদ্ধে যা অভিযোগ, নোটিস দেবে, আমি আইনত লড়াই করব। CID কে? এদের ED, CBI-এর কাছেও আমি মাথানত করিনি। এদের দশ পুরুষও যদি চায় আমাকে CID দিয়ে, KMC দিয়ে, বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে....যা ইচ্ছে চেষ্টা করুক। আমি দমার ছেলে নই। আমরা অন্য ধাতুতে তৈরি।"

যদিও এ নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন বিজেপি-র মুখপাত্র দেবজিৎ সরকার। এবিপি আনন্দকে ফোনে বলেন, "এসব কথা মান্যতা পাবে না। সই জালের সঙ্গে প্রতিহিংসার কী সম্পর্ক? যদি সই ঠিকঠাক না হয়, বিধানসভায় সইয়ের বিষয়টা, পুরো অভিযোগটাই স্পিকার দেখেন। এটাই নিয়ম। যে সংস্থা তদন্ত করে, তারা আরও ভাল বলতে পারবে এ বিষয়ে। আমাদের এ বিষয়ে কোনও উৎসাহ থাকার কথা নয় রাজনৈতিক দল হিসেবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, তৃণমূলের জালিয়াতি প্রকল্প নিজেদের বিধায়কদেরও ছাড়ল না। তাদেরও সই জাল হয়েছে বলে অভিযোগ উঠছে, যা ভূ-ভারতে অনেক রাজনৈতিক টানাপোড়েন, সমস্যা দেখা গেলেও, এ জিনিস নজিরবিহীন যে নিজের দলের বিধায়কদের সই জাল করে জমা দেওয়ার অভিযোগ। এ কোথাও হয়েছে বলে আমার মনে পড়ছে না। যিনি দলের সর্বাধিনায়ক, তিনিই তো সবার আগে যাবেন সেই ব্যাপারটাকে ডিফেন্ড করতে বা সাক্ষ্য় দিতে...এটাই তো স্বাভাবিক। সর্দারিটা দেখান!'

আরও পড়ুন: মিটার বক্সে পর পর বিস্ফোরণ, কলকাতা হাইকোর্টের কাছে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী

তৃণমূল সূত্রে খবর ছিল, আজ থেকে রাস্তায় নামবেন অভিষেক। সেই আবহেই এদিন তাঁর বাড়িতে পৌঁছন CID. এদিন অভিষেক বলেন, "বেলেঘাটায় আমাদের যে পার্টি অফিস, আমাদের নির্বাচিত বিধায়ক যিনি, কুণাল ঘোষের অফিসে আমি দেখা করেছি। আমি ওখানেই গিয়েছিলাম। ওখান থেকেই এসেছি। একটু পরে সোনারপুরে যাব।" CID-র উদ্দেশে তিনি বলেন, "আমি ওই বাড়িতে থাকি না। আমার সঙ্গে দেখা করতে এখানে আসতে বলুন। আমি এখানে থাকি। যদি তাঁদের কোনও বক্তব্য থাকে, কিছু দিতে হয়, কোনও অভিযোগ থাকে যদি, এবাড়িতে আসুন।"এদিন সুকিয়া স্ট্রিটে কুণালের বাড়িতে পৌঁছন অভিষেক। মৃত কর্মীর পরিবারের সঙ্গে সেখানে দেখা করেন তিনি। কথা বলেন।

এর কিছু ক্ষণ পরি কালীঘাটে অভিষেককে নোটিস দিতে পৌঁছন CID আধাকারিকরা। সেই নোটিস গ্রহণ করেন অভিষেক। জানান, হাতে তুলে দিতে হতো বলেই অন্য কাউকে নোটিস অন্য কাউকে দেওয়া হয়নি। তিনি বলেন, "ওঁরা জানেন না আমি কোথায় থাকি। তদন্তকারীরা তদন্ত করছেন। সেখানে আমি সাত বছর ধরে কোথায় থাকি, সেই তথ্য তাঁদের কাছে নেই। যাই হোক, তাঁধেরও চাকরি করতে হয়। আমি কাউকে দোষ দেব না। ওঁরা নোটিস নিয়ে এসেছেন, আমি রিসিভ করেছি। আমি পড়িনি এখনও। অনেক ক্ষণ অপেক্ষা করছিলেন বলে রিসিভ করে ছেড়ে দিয়েছি। উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব। কোথাও কোনও সহযোগিতার প্রয়োজন পড়লে যাব। আমার লুকনোর কিছু নেই। এর আগে, দিল্লিতেও ইডি-সিবিআই যখন ডেকেছে, সহযোগিতা করেছি। এখানেও কর্মসূচি-পদযাত্রা আটকে একবার সিবিআই, একবার ইডি ডেকে পাঠিয়েছে। আমি সবমিলিয়ে কিছু না বলেও ১০-১২ বার এদের কাছে হাজিরা দিয়েছি। আমি কোথাও পালিয়ে যায়নি।" 

আজ থেকে ফের কর্মসূচিতে নামার কথা ছিল অভিষেকের। তার আগে CID-র আগমন নিয়ে তিনি বলেন, "রাজনৈতিক স্বার্থ রয়েছে। ক্ষমতার অপব্যবহার করলে, কেউ বেশি দিন ক্ষমতায় টেকে না। আমার পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। আমি বেলেঘাটা গিয়েছিলাম সকালে। বিকেলে সোনারপুর যাওয়ার কথা রয়েছে। ওখানে একটা অশান্তি তৈরির চেষ্টা করছে। এলাকায় যাঁরা পীড়িত, শাসানো হয়েছে তাঁদেরও। বেলেঘাটায় বিশ্বজিৎ পট্টনায়েকের পরিবারের সঙ্গে দেখা করলাম। ওদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে বাড়িতে গিয়ে, পার্টি অফিসে যে সময় দেখা করি, সেই সময়ও বাড়িতে গিয়ে বিজেপি-র কিছু লোক ধমকাচ্ছে চমকাচ্ছে। পুলিশ নীরব দর্শক। তাদেরও চাকরি বাঁচাতে হবে। সুতরাং কিছু করার নেই। কিন্তু আমরা লড়াইয়ের ময়দান থেকে সরব না। আগেও দমাতে পারেনি আমাকে। আগামী দিনেও মাথানত করার ছেলে নই আমি। পুরসভার নোটিসের রিপ্লাই আমি ইতিমধ্যেই দিয়েছি। গতকাল হাইকোর্টে মুভ করেছি আমরা।  কোর্টে মামলা হয়েছে। যদি কেউ ভাবে ডেকে, ভয় দেখিয়ে, চমকে, জবরদস্তি মিথ্যা মামলায় ফাঁসিয়ে, জেলে ঢুকিয়ে মাথানত করাবে। আমরা ওই ধাতুতে তৈরি নই।" 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget