এক্সপ্লোর

TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, ‘স্যর নেই, কোথায় জানি না’, বললেন ‘শান্তিনিকেতনে’র কর্মী

CID in Abhishek Banerjee's House: অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে সিআইডি। বিধানসভার সইকাণ্ডে হাজির তদন্তকারীরা।

কলকাতা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID. অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে CID-র অধিকারিকরা। অভিষেকের বাড়ি 'শান্তিনিকেতনে'র দরজা বন্ধ। বাইরে অপেক্ষা করছিলেন CID-র পাঁচ আধিকারিক। শনিবার CID আধিকারিকরা যখন পৌঁছন, সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক। দরজা বন্ধ ছিল ভিতর থেকে। সেই সময় ভিতর থেকে একজন বেরিয়ে আসেন। জানান, অভিষেক বাড়িতে নেই। ওই ব্যক্তির নাম-পরিচয় লিখে নেন। ঘটনাচক্রে আজ থেকেই অভিষেক রাস্তায় নামতে পারেন বলে শোনা যাচ্ছিল। সেই আবহেই এই ঘটনা। বিধানসভার সইকাণ্ডে অভিষেককে নোটিস দিতেই পৌঁছন CID আধিকারিকরা। (CID in Abhishek Banerjee's House)

শনিবার দুপুরে কালীঘাটে 188A হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে পৌঁছন CID আধিকারিকরা। বেশ কিছু ক্ষণ বাইরে অপেক্ষা করেন তাঁরা। ভিতর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসেন কিছু ক্ষণ। তিনি জানান, অভিষেক বাড়িতে নেই। তিনি কোথায় আছেন, তাও জানা নেই তাঁর। তাঁরা কয়েকজন কর্মীই এই মুহূর্তে বাড়িতে আছেন। তাঁকে বলতে শোনা যায়, "স্যর অত্যন্ত দুঃখিত। বাড়িতে কেউ নেই। আমার ধারণার বাইরে কোথায় আছেন। ম্যাডাম, বাচ্চারা কোথায় আছেন...। আমি স্যর এই বাড়িতে কাজ করি। উনি এখানে থাকেন, কখনও আসেন, পার্টি অফিসেও থাকেন। কোনও ঠিক নেই।" (TMC News)

আরও পড়ুন: ‘ফূর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়’, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা ফেরত দিতে হবে কাদের? জানালেন দিলীপ

সংবাদমাধ্যমে ওই ব্যক্তি বলেন, "আমি বাড়ির একজন কর্মী। বাড়িতে কেউ নেই। আমরা দু'-একজন স্টাফ আছি শুধু। আমরা বাড়িতেই থাকে। ওঁরা জানতে চেয়েছিলেন স্যর আছেন কি না। আমি বললাম, উনি নেই। কোথায় আছেন জানি না।" গত কয়েক দিনে অভিষেক 'শান্তিনিকেতনে' আসেননি বলে জানান ওই ব্যক্তি। শেষ বার কবে এসেছিলেন অভিষেক জানতে চাইলে জানান, গত কয়েক দিনে দেখেননি অভিষেককে। পরে ফের বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। গাড়িতে গিয়ে কথা বলেন CID আধিকারিকদের সঙ্গে। কী কথা হল জানতে চাইলে বলেন, "অফিসে যেতে বললাম আমি।"

আরও পড়ুন: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট চালুর ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের।

'শান্তিনিকেতনে' অভিষেককে না পেয়ে, তাঁর অন্য বাড়িতে যাবেন কি না, জানতে চাওয়া হয়েছিল CID আধিকারিকদের কাছে। কিন্তু সেই নিয়ে কিছু খোলসা করতে চাননি তাঁরা। বিধানসভার সইকাণ্ডের তদন্ত করছে CID. তৃণমূলের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহার বাড়িতেও এর আগে পৌঁছন রাজ্যের গোয়েন্দারা। সেই মতো পাঁচ আধিকারিক আজ অভিষেকের বাড়িতে পৌঁছন। বোলেরো গাড়িতে চেপে সেখানে পৌঁছন তাঁরা। কিন্তু অভিষেক বা তাঁর পরিবারের কেউ সেখানে ছিলেন না। 

বিতর্কের সূচনা বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন, তা ঠিক করা নিয়ে। তৃণমূলের পরিষদীয় দলের নেতারা একটি প্রস্তাব সই করে স্পিকারের কাছে জমা দিয়েছিলেন। সেই সই জাল হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এর পর তদন্তের দায়িত্ব নেয় CID. হ্যান্ড রাইটিং এক্সপার্ট নিয়ে জায়গায় জায়গায় পৌঁছচ্ছেন তদন্তকারীরা। এবার অভিষেকের বাড়িতে পৌঁছলেন। এখনও অপেক্ষা করছেন CID আধিকারিকরা। 

বিধানসভার বিধায়ক নন অভিষেক। বিরোধী দলনেতা নির্বাচন করেন বিধায়করা। তাহলে অভিষেককে নোটিস কেন? জানা যাচ্ছে, শোভনদেব চট্টোপাধ্য়ায়কে বিরোধী দলনেতা করতে তৃণমূলের ৭০ জন বিধায়ক যে প্রস্তাব দিয়েছিলেন, তার নীচে আবার সাংসদ হিসেবে প্রস্তাবে সই ছিল অভিষেকের। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা, বয়ান রেকর্ড করা প্রয়োজন বলে মনে করছে CID. 

এর আগে, গত ২৫ মে অভিষেকের বাড়িতে পৌঁছয় কলকাতা পুলিশ। পুরসভার নোটির পর পরই। পাশাপাশি, বিধাননগর এবং ভবানীপুর থানাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে ২ মে সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য করেছিলেন অভিষেক, তাতে তিনি গুজরাতিদের অপমান করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ দায়ের করেন ভবানীরপুরেরই এক বাসিন্দা।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget