এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেকের ‘এক ব্যক্তি এক পদ’ দাবির সমর্থনে বন্দ্যোপাধ্যায় পরিবার, দাদার হয়েই পোস্ট ভাই-বোনেদের

Abhishek Banerjee Got Supports From Family: এছাড়াও সোশাল মিডিয়ায় সমর্থন জানিয়ে পোস্ট করেছেন অদিতি গায়েন। তিনি সম্পর্কে অভিষেকের পিসতুতো বোন।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘এক ব্যক্তি এক পদ’ দাবির সমর্থনে এবার সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বন্দ্যোপাধ্যায় পরিবারের একাংশ। অভিষেক অনুগামীদের পাশাপাশি পরিবারের সদস্যদের পোস্ট ঘিরে এবার নয়া জল্পনা বাড়ল। আকাশ বন্দ্যোপাধ্যায়, অগ্নিশা বন্দ্যোপাধ্যায় দাদাকে সমর্থন জানিয়েই সোশাল মিডিয়ায়  ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে সরব হলেন।

প্রসঙ্গত, আকাশ বন্দ্যোপাধ্যায় অভিষেকের খুড়তুতো ভাই। অগ্নিশা বন্দ্যোপাধ্যায় অভিষেকের খুড়তুতো বোন। এছাড়াও সোশাল মিডিয়ায় সমর্থন জানিয়ে পোস্ট করেছেন অদিতি গায়েন। তিনি সম্পর্কে অভিষেকের পিসতুতো বোন। এমনকী পোস্ট করেছেন অভিষেকের অনুগামী দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহারাও। 

এদিকে, ‘এক ব্যক্তি এক পদ’ দাবির সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। যদিও তৃণমূল নেত্রী বলেন, "এটা আমার পোস্ট নয়, এই পোস্ট তৈরি করেছে আইপ্যাক। আমার সম্মতি না নিয়েই এই পোস্ট করেছে আইপ্যাক।" সোশাল মিডিয়ায় পোস্ট নিয়ে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী। পুরভোটের মুখে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা I-PAC’র সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্ন হওয়ার জল্পনার মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী! চন্দ্রিমার এই পোস্টের পরই পাল্টা দেগেছে প্রশান্ত কিশোরের সংস্থা। তাঁদের তরফেও টুইট করে বলা হয়েছে, "তৃণমূল বা তার নেতাদের ডিজিটাল মাধ্যম ব্যবহার করে না আইপ্যাক। যিনি এই নিয়ে কিছু বলছেন, হয় তিনি কিছু জানেন না, নয় মিথ্যা বলছেন। তৃণমূলের গোটা বিষয়টি দেখা উচিত। তৃণমূলের নেতাদের অপব্যবহারের অভিযোগ সত্যি কি না, তা দেখা উচিত।" চন্দ্রিমার অভিযোগের পরে ট্যুইট আইপ্যাকের। 

এদিনই, ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, দল এই ধরণের পোস্টকে সমর্থন করে না! এদিকে, রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে তাহলে কি ফিরহাদ হাকিমের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কাউকে বার্তা দিলেন? তাহলে কি ফিরহাদ হাকিমের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কাউকে বার্তা দিলেন? 

বিধানসভা ভোটের পর থেকে তৃণমূলে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি শুরু করা নিয়ে আলোচনা শুরু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরভোটে সম্পূর্ণভাবে এই নীতি কার্যকর করার পক্ষে ছিলেন। প্রশান্ত কিশোরের সংস্থারও একই মত ছিল।  

কিন্তু, শেষ অবধি ফিরহাদ হাকিম থেকে অতীন ঘোষ....দেবাশিস কুমার থেকে দেবব্রত মজুমদারের মতো মন্ত্রী-বিধায়করা পুরভোটে দাঁড়ান এবং জেতেন। তাঁদের পুরভোটে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে ফের মেয়র পদেও বসান তিনি। এই প্রেক্ষাপটে শুক্রবার, ‘এক ব্যক্তি, এক পদ’ চালু করার দাবি জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক খুড়তুতো ভাই-বোন ও পিসতুতো বোনের তার মধ্যেই দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও ট্যুইটারে ‘এক ব্যক্তি এক পদে’র পক্ষে পোস্ট করেন। 

এদিকে, দলীয় নেতৃত্বের কারও ডিজিটাল সম্পত্তি অন্যের দ্বারা পরিচালিত হচ্ছে বলে যে অভিযোগ উঠছে, তা হয়ে থাকলে কীভাবে হল তা খতিয়ে দেখা উচিত তৃণমূলের।

সেরা শিরোনাম

News Live Updates: 'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
Malda Trinamool: স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই
স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই
Annapurna Yojona : লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
Weather Forecast: দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget