এক্সপ্লোর

Abhishek Banerjee : 'শৃঙ্খলা মেনে চলতে হবে', দলের সব সাংসদকে কড়া বার্তা অভিষেকের, নেপথ্যে কী ?

TMC News: যাবতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : 'শৃঙ্খলা মেনে চলতে হবে দলের সব সাংসদকে।' এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক ছিল তাঁর। সেই বৈঠকে একাধিক নির্দেশ দেন তিনি।

বিস্তারিত...

আজ সকাল সাড়ে ১০টায় তৃণমূলের সংসদীয় দলের বৈঠক ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কিছু ভাল কাজের কথা উল্লেখ করেন তিনি। এর সঙ্গে সঙ্গে কিছু সাংসদ শৃঙ্খলা মানছেন না বলেও তুলে ধরেন। তিনি বলেন, কোনও সাংসদকে যদি কোনও মন্ত্রীর অ্যাপয়ন্টমেন্ট নিতে হয়, সেক্ষেত্রে তাঁকে আগে দল থেকে অনুমোদন নিতে হবে। দলের অনুমতি নেওয়ার পর যাঁরা লোকসভার নেতৃত্ব রয়েছেন, তাঁদের অনুমতি নেওয়ার পরই যেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। বিজেপি বা কোনও দলের নেতা যদি আমন্ত্রণ করেন, সেক্ষেত্রে পার্টিকে জানিয়ে যেন তাঁরা বাইরে যান। এই নির্দেশিকা দিয়েছেন অভিষেক। এর সঙ্গে সঙ্গে কিছুদিন আগে দেখা যায়, কীর্তি আজাদ লোকসভায় সিগারেট খাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। অমিত মালব্য সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। এর পরিপ্রেক্ষিতে আজ অভিষেক বলেন, আপনারা পশ্চিমবঙ্গ থেকে সাংসদ হয়ে এসেছেন। একটা সংসদ কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। বাংলার প্রতিনিধিত্ব করছেন। এরকম কোনও কাজ করবেন না, যেটাতে মাথা হেঁট হয়। মর্যাদা রাখবেন। সেই বার্তাই দিয়েছেন অভিষেক। তার সঙ্গে সঙ্গে সাংসদরা ভাল কাজ করছেন বলেও উল্লেখ করেন অভিষেক। বলেন, কাজ করার পর দলীয় সাংসদদের সঙ্গে মিটিং করার চেষ্টা করুন। অন্য সাংসদদের কাছে যখন যাবেন, দল থেকে অনুমতি নেবেন। প্রসঙ্গত, এর আগে 'রচনা বন্দ্যোপাধ্যায় লোকসভায় নেতৃত্বকে না জানিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় নিয়েছিলেন। সৌগত রায় শরদ পাওয়ারের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। মহুয়া মৈত্র জিন্দালের মেয়ের বিয়ের পার্টিতে গিয়েছিলেন। লোকসভায় ই-সিগারেট খাওয়ার জন্য কীর্তি আজাদের বিরুদ্ধে অভিযোগও উঠেছে।'

যাবতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বলেন, "আমি প্রত্যেক সাংসদকে কথা বলব বলে ডেকেছিলাম। কিছু গাইডলাইন ছিল...। সবকিছু তো মিডিয়ার সামনে বলতে পারি না। তবে, আমি যেকটা কথা বলেছি...সব সাংসদ সেখানে ছিলেন। তৃণমূল কংগ্রেস ইউনাইটেড। আজও একশো দিনের কাজের প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে।"

এনিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "আমার কাছে যা খবর তাতে শতাব্দী রায় এবং তাঁর সঙ্গে আর একজন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, এঁরা একদিকে হয়ে গিয়েছেন। বাকি মহিলা সাংসদরা আর একদিকে হয়ে গিয়েছেন। এখন এই দুই মহিলা টিমের মধ্যে চুলোচুলি চলছে। চলতে দিন । পার্টিটাই তা চুলোচুলির পার্টি।"

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget