এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল সিঙ্ঘভির

Supreme Court:বিচারপতি অমৃতা সিন্হার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই মামলার শুনানি।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: বিচারপতি অমৃতা সিন্হার (Justice Amrita Sinha) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। আবেদনে বলা হয়েছে, অভিষেককে রোজই সমন পাঠানো হচ্ছে। শনিবার তিনি ৯ ঘণ্টা কাটিয়েছেন। অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার আবেদন জানানো হয়। অভিষেকের তরফে আবেদনে বলা হয়, এর আগে দার্জিলিঙে থাকাকালীনও তিনি সমন পেয়েছেন। শুক্রবার অভিষেকের মামলার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। 

প্রেক্ষাপট...
কুন্তল ঘোষের চিঠি-মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার সিবিআই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আবেদন করা হয়েছে  তৃণমূল সাংসদের তরফে। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। প্রসঙ্গত, গত ১৮ মে, বিচারপতি অমৃতা সিন্হা অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সিবিআই-কে লেখা চিঠিতে অভিষেক জানান, তিনি বিচারপতি সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেছেন। সোমবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে সিবিআই নোটিসের জবাবে তৃণমূল সাংসদ চিঠিতে লেখেন, '২০ তারিখ সকাল ১১টায় হাজিরা দিতে বলে ১৯ তারিখ দুপুরে চিঠি পাঠানো হয়েছে। একদিনও সময় দেওয়া হয়নি। আপনারা আগেই জানতেন, আমি রাজ্যজুড়ে ২ মাসের জনসংযোগ যাত্রায় বেরিয়েছি। এই নোটিস পেয়ে আমি স্তম্ভিত। তবু তদন্তে সহযোগিতার স্বার্থে আমি হাজিরা দেব।' এর পর, গত শনিবার, হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের মুখোমুখি হন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায় অভিষেককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ( CBI )। বাড়ি থেকে বেরিয়ে সকাল ১১টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক।  সূত্রের খবর, তাপস মণ্ডল -কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে সিবিআইয়ের 'দুয়ারে' ছিলেন তিনি। 'কুন্তলের চিঠির বিষয়ে কিছু জানি না বলে দাবি করেন অভিষেক, খবর এমনই। ৫ পাতার প্রশ্ন নিয়ে দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বয়ানের রেকর্ড নিয়ে সিবিআই অফিসারদের মধ্য়ে আলোচনা, বলছে সূত্র। সকাল ১০.৫৯ নাগাদ নিজাম প্যালেসে ঢুকেছিলেন তিনি।বেরোন রাত ৮.৩৮-এ।

আরও পড়ুন:প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget