এক্সপ্লোর

Abhishek Banerjee : 'আমি বললাম আঙুল নামিয়ে কথা বলুন', ফের অভিষেকের নিশানায় জ্ঞানেশ কুমার

Chief Election Commissioner : মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

কোচবিহার : SIR-আবহে ভোট-মুখী পশ্চিমবঙ্গে (SIR in West Bengal) তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। ক্রমাগত মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। পাল্টা জবাব দিচ্ছেন বিজেপি নেতারা। এদিনও অভিষেকের নিশানায় এলেন মুখ্য নির্বাচন কমিশনার। কোচবিহারে 'রণ সংকল্প সভা' থেকে সুর চড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "জ্ঞানেশ কুমারকে আমি গিয়ে যে প্রশ্নগুলো করেছি, একটারও সদুত্তর দিতে পারেননি। আমাদের দিকে আঙুল উঁচু করে কথা বলছিলেন, আমি বললাম আঙুল নামিয়ে কথা বলুন। আপনি মনোনীত, আমি নির্বাচিত। বিজেপি নেতাদের দয়ায় আমরা এখানে আসিনি। মানুষ নির্বাচিত করে আমাদের পাঠিয়েছেন। আমরা মানুষের কাছে দায়বদ্ধ।"

গত বছরের শেষ দিন, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের ১০ সদস্য়র প্রতিনিধি দল। কিন্তু, আড়াই ঘণ্টার বৈঠক-শেষে বেরিয়ে, মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "ওঁদের মনে হচ্ছে গলা তুলে কথা বললেই, একটু জোরে বললেই সবাই দমে যাবে। আমরা যখন কথা বলা শুরু করি, প্রথমবার তো যখন কেউ বলতে যাচ্ছে, ওঁরা আটকানোর চেষ্টা করছেন। মেজাজ হারাতে শুরু করেন। আমার দিকে আঙুল ওঠান। আমরা যে ক'জন এখানে বসে আছি, মানুষের ভোটে জিতে এসেছি। আমরা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য়। আপনাকে আপনার প্রভুর কাছে জবাব দিতে হয়। আমাদেরকে রাজ্য়ের মানুষকে জবাব দিতে হবে। আপনি আঙুল নীচে করে কথা বলবেন। ওঁদের মনে হয়েছে, ওঁরা যা বলবেন, আমরা শুনে নেব।"

সেই থেকে সংঘাতের আবহ আরও বাড়তে থাকে। এদিনও SIR ইস্যুতে একাধিক অভিযোগ তোলেন অভিষেক। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এদিন কোচবিহারেও তাঁর মঞ্চে দেখা যায় ভূতেদের র‍্যাম্পওয়াক ! অভিষেক বলেন, "আমার সঙ্গে ১০ জন রয়েছেন। সবাই কোচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছেন, বড় হয়েছেন, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছেন। এই ১০ জনকে বিজেপির দালাল নির্বাচন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছেন। এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে। বলেছে এদের কোনও অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছেন তাঁদের কি মৃত মনে হচ্ছে ? আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার, আর বিজেপির জল্লাদরা। তাই আগামীর লড়াই এদের উপড়ে ফেলার লড়াই।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget