এক্সপ্লোর

Abhishek Banerjee: 'নতুন তৃণমূল মানে পুরনো তৃণমূল বাদ নয়', বললেন অভিষেক

TMC Updates: পৌরসভা নির্বাচনের সময়ই তৃণমূলে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব দেখা গিয়েছিল। সম্প্রতি দুর্নীতি মামলায় একে একে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা গ্রেফতার হলে নয়া তৃণমূলের দাবি আরও জোরাল হয়।

মালবাজার: নয়া তৃণমূল গড়ার ডাক দিয়ে পোস্টার পড়েছে জায়গায় জায়গায়। তবে নতুন করে দলকে সাজানোর কথা বলেলও, পুরনোের মোটেই বাদ দেওয়া যাবে না, স্পষ্ট করে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সাফ কথা, "নতুন তৃণমূল মানে পুরনো তৃণমূল বাদ নয়।"

জলপাইগুড়ির মালবাজারে সভা করলেন অভিষেক

রবিবার জলপাইগুড়ির মালবাজারে সভা করেন অভিষেক। সেখানে তিনি বলেন, "নতুন তৃণমূল মানে পুরনো তৃণমূল বাদ নয়। পঞ্চায়েতে শান্তিপূর্ণ, অবাধে ভোট হবে। ভুল থাকতেই হবে, কিন্তু ভুলের সংশোধন দল করবে। কেউ কোনওরকম ভুল করে, নিজের স্বার্থ চরিতার্থ করতে রাজনীতি করে। তার পাশে দল দাঁড়াবে না।"

উল্লেখ্য, পৌরসভা নির্বাচনের সময়ই তৃণমূলের অন্দরে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব দেখা গিয়েছিল। সম্প্রতি দুর্নীতি মামলায় একে একে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা গ্রেফতার হলে নয়া তৃণমূলের দাবি আরও জোরাল হয়। শহর কলকাতার ইতিউতি তো বটেই, অন্যত্রও নয়া তৃণমূলেরপ সপক্ষে হোর্ডিং পড়ে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ করে নতুন ভাবে তৃণমূলকে তুলে ধরার কথা বলা হয়। সেই থেকেই মমতার উত্তরাধিকার হিসেবে দলের অন্দরে অভিষেকের প্রভাব নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। মমতা যদিও বলরাবরই বলে এসেছেন, তরুণ প্রজন্ম ভবিষ্যৎ হলেও, প্রবীণদের নিয়েই এগোতে হবে। রবিবার অভিষেকও সেই বার্তাই দিলেন এ দিন।

আরও পড়ুন: Abhishek Banerjee: উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে আলাদা কিছু নেই, একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ, সাফ বার্তা অভিষেকের

কোনও রাজনৈতিক সভা নয়, মালবাজারের এ দিনের সমাবেশকে নিজের মনের কথা তুলে ধরার উপলক্ষ্য বলে জানান অভিষেক। তিনি বলেন, "বিজেপি বলছে, নবান্ন অভিযান, আমরা বলছি সমাধান না হলে দিল্লি চলো। তিন লক্ষ চা শ্রমিককে নিয়ে দিল্লি যাব। বহিরাগতদের সঙ্গে লড়াই বুঝে নেব। বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে মদত দিচ্ছে বিজেপি। মাঠে ময়দানে থাকতে হবে তৃণমূল নেতা-কর্মীদের।"

অভিষেক আরও বলেন, "বলুন, আজকের এই সমাবেশ কি রাজনৈতিক? ভোটের সময় যারা আসে বহিরাগতরা, পরিযায়ী পাখির মতো, আর ভোটের পর তাদের দেখতে না পান, তাঁদের উপর আশা-ভরসা রাখবেন। আমি ১২ জুলাই ধূপগুড়ি এসেছিলাম, বলেছিলাম ২ মাসে আসব।"

নিজের মনের কথা তুলে ধরতেই সভা, জানালেন অভিষেক

আলিপুরদুয়ারের কালচিনি, নাগরাকাটা-সব বিভিন্ন জায়গায় এ দিন অভিষেকের ভাষণ শোনার ব্যবস্থা করা হয়েছিল। লাগানো হয়েছিল বড় বড় স্ক্রিন। সকলকে বার্তা দিতে অভিষেক বলেন, "ফালাকাটা, যে সমস্ত জায়গায় স্ক্রিন লাগিয়ে দেখছেন...আমি সকলকে বলতে চাই, আপনাদের দাবি আমাদের দাবি। আপনারা দীর্ঘ কয়েক বছর ধরে যা আওয়াজ তুলছেন, তা নিয়ে যত দূর যাওয়ার তত দূর যাব।"

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget