এক্সপ্লোর

Abhishek Banerjee: 'গাইডলাইন না মেনে গুন্ডামি করা হয়েছে,' শিবপুরে সংঘর্ষের ঘটনায় মন্তব্য অভিষেকের

এদিন অভিষেক বলেন, “চারটে গাইডলাইন দেওয়া হয়েছিল, একটাও মানা হয়নি।’’কোমরে পিস্তল গুঁজে রামনবমীর মিছিলে কেন, ভিডিও দেখিয়ে প্রশ্ন অভিষেকের।

কলকাতা: গাইডলাইন না মেনে গুন্ডামি করা হয়েছে, বিজেপিকে নিশানা অভিষেকের। এদিন সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের কাছে আগাম খবর ছিল। সৌহার্দ্য, সম্প্রীতির পরিবেশকে নষ্ট করার চক্রান্ত। গাইডলাইন মেনে শোভাযাত্রা করতে বলেছিল রাজ্য সরকার। পুলিশের ঠিক করে দেওয়া রুট গায়ের জোরে বদল করেছিল।'

বিজেপিকে নিশানা অভিষেকের: হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্তি। ইটবৃষ্টির পাশাপাশি, শুরু হয় বিক্ষোভ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। গতকালের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের টহলদারি চলছে।  এদিন অভিষেক বলেন, “চারটে গাইডলাইন দেওয়া হয়েছিল, একটাও মানা হয়নি।’’কোমরে পিস্তল গুঁজে রামনবমীর মিছিলে কেন, ভিডিও দেখিয়ে প্রশ্ন অভিষেকের। প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, 'শ্যামবাজারের সভা থেকে বলেছিল, দেখুন না কী হয়। আর তার আগে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিল।বিভাজনের চেষ্টা করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।’এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, আবেদন অভিষেকের। 'ডিজে বাজিয়ে, হাতে পিস্তল নিয়ে রামনবমীর মিছিলে কেন?' ভিডিও দেখিয়ে প্রশ্ন অভিষেকের।‘অপরাধীর কোনও ধর্ম হয় না। ভিডিওয় যাদের অশান্তি করতে দেখা যাচ্ছে তাদের প্রত্যেকে গ্রেফতার হবে। আজ না হয় কাল ঠিকই গ্রেফতার হবে, মন্তব্য অভিষেকের।'পিস্তল হাতে, আগুন লাগাতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের গ্রেফতারের দাবি করতে পারবে বিজেপি?'বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।‘এরা শান্তি চায় না, অশান্তি চায় না।আবেদন করা মানেই, অনুমতি নয়।’

হাওড়ায় কী ঘটেছিল

সংঘর্ষ। ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। গাড়িতে আগুন! বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে এমনই রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড চত্বর। ভয়ে, তড়িঘড়ি দোকানের ঝাঁপ নামালেন ব্য়বসায়ীরা। পুলিশ সূত্রে খবর, বিকেল সাড়ে ৫টা নাগাদ. স্লোগান-পাল্টা স্লোগানে তেতে ওঠে এলাকা। মুহূর্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ পক্ষ। পরপর গাড়িতে ভাঙচুর শুরু হয়। পুলিশের গাড়ি থেকে বাস, টোটো, অটো, দাঁড়িয়ে থাকা মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ করে ছোড়া হয় ইট পাটকেল। পরিস্থিতি সামাল দিতে আসে, হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশ বাহিনী। নামে র‍্যাফ। তাড়া করে ছত্রভঙ্গ করে পুলিশ। 

আরও পড়ুন: Birbhum News: আবাস যোজনার বাড়ি, পানীয় জল না মেলার অভিযোগ, দিদির দূতদের ঘিরে ক্ষোভ বীরভূমে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget