এক্সপ্লোর

Abhishek Banerjee: 'আমার স্ত্রীকেও ছাড়েনি', CBI তলবে চড়ালেন সুর, নিয়োগ দুর্নীতিতে আজ জিজ্ঞাসাবাদ অভিষেককে

SSC Case: শুক্রবার নোটিস পেয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন অভিষেক।

সন্দীপ সরকার, ব্রতদীপ ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়: নিয়োগ দুর্নীতির মামলায় এবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে (Abhishek Banerjee) তলব করল সিবিআই (CBI)। তাদের নোটিস পেয়েই শুক্রবার সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক। টেনে এনেছেন তাঁর স্ত্রী, আইনজীবী এবং আপ্তসহায়ককে জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ, যা নিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি বিরোধীরাও (SSC Case)।

শুক্রবার নোটিস পেয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন অভিষেক। বলেন, "আমার আইনজীবীদেরও ED, CBI করেছে। আমার স্ত্রীকেও ছাড়েনি। আমার আইনজীবী, আমার ঘনিষ্ঠবৃত্তে যারা আছেন, আমার আপ্তসহায়ক, তাঁকেও ইডি ডেকে পাঠাচ্ছে। কারণ, আমাকে দমাবে। আরে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। আমি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।"

CBI তলবের জেরে আপাতত থমকাল অভিষেকের জনসংযোগ যাত্রা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, কোনও রক্ষাকবচ না পেয়ে অবশেষে CBI-অভিষেক মুখোমুখি। তার আগে আক্রমণাত্মক সুর শোনা গেল অভিষেকের গলায়। টেনে আনলেন নিজের পরিবারের প্রসঙ্গও। তাঁর বক্তব্য, "ওদের কাছে আমি মাথা নিচু করিনি। আমি মাথা নিচু করব মানুষের কাছে, বাবা-মায়ের কাছে, দলনেত্রীর কাছে। কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না। এসএসসি-তে যদি আমার বিরুদ্ধে কিছু পাওয়া যায় আমি ফাঁসির মঞ্চে জীবন দেব।"

কয়লাকাণ্ডের এবার নিয়োগ দুর্নীতিনমামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদের জন্য় ডাকল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  আগে কয়লাকাণ্ডে অভিষেককে দু'বার জিজ্ঞাসাবাদ করেছে ED। ২০২১-এর ৬ সেপ্টেম্বর দিল্লিতে ED-র দফতরে প্রথম বার হাজিরা দেন অভিষেক। সেদিন তাঁকে প্রায় ন'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: West Bengal News Live Updates : অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই 'কালীঘাটের কাকু'র বাড়িতে ED

সেই সময় অভিষেককে বলতে শোনা গিয়েছিল, "বাংলায় কী হয়েছে, আপনারা দেখেছেন। সাহস থাকলে আটকে দেখাক। যেখানে বিজেপি আছে, সেই রাজ্যে তৃণমূল যাবে। মাইকা লালকা হিম্মত হ্যায়, জো লাগানা হ্যায় লাগালো...তৃণমূল ঝুকনেওয়ালা নেহি হ্যায়।"

এর ছ'মাস পর ২০২২-এর ২১ মার্চ কয়লাকাণ্ডের তদন্তে ফের অভিষেককে একটানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ED। সেখান থেকে বেরিয়েই ইঙ্গিতপূর্ণভাবে কংগ্রেসকে নিশানা করেন তিনি। এর পাশাপাশি অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা।
২০২১-এর ২৩ ফেব্রুয়ারি কয়লাকাণ্ডের তদন্তে অভিষেকের বাড়িতে গিয়ে, CBI তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুন: Madan Mitra: ‘CPM আমলে ১ মিনিট সময় লাগত, আমরা থাকতে এমন!’, অব্যবস্থার অভিযোগ তুলে SSKM বয়কটের ডাক মদনের

২০২২-এর ১৪ জুন ফের শান্তিনিকেতনে গিয়ে রুজিরাকে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে CBI. তার আট দিন পর ২৩ জুন আবার ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেকের স্ত্রী। শিশু সন্তানকে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান তিনি। কয়লা পাচার মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেকের শ্য়ালিকা মেনকা গম্ভীরও।

এবার নিয়োগ দুর্নীতির মামলায় প্রথমবার সিবিআইয়ের মুখোমুখি হতে চলেছেন অভিষেক। যদিও তাঁর বক্তব্য, "সারদা, নারদা, কয়লা, গরু— কোনও মামলাতেই আমার বিরুদ্ধে কিচ্ছু পায়নি। এখন নিয়োগ মামলা।" শনিবার সকালে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার কথা অভিষেকের। আপাতত সেদিকেই নজর গোটা রাজ্য়ের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget