এক্সপ্লোর

Madan Mitra: ‘CPM আমলে ১ মিনিট সময় লাগত, আমরা থাকতে এমন!’, অব্যবস্থার অভিযোগ তুলে SSKM বয়কটের ডাক মদনের

SSKM Hospital:মদন জানিয়েছেন, বাইক দুর্ঘটনায় আহত শুভদীপ পাল সরকারি হাসপাতালেরই ল্যাব টেকনিশিয়ান।

কলকাতা: SSKM হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন মদন মিত্র। সাধারণ মানুষের কাছে SSKM বয়কটের আর্জি জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। দুর্ঘটনাগ্রস্ত রোগীকে ভর্তি করাতে না পেরে ক্ষোভ প্রকাশ মদনের। রোগীকে ছ'ঘণ্টা অ্যাম্বুল্যান্সেই রেখে দিতে হয় বলে অভিযোগ।
স্বাস্থ্য সচিব, মন্ত্রীকে জানিয়েও মেলেনি সুরাহা, দাবি মদনের (Madan Mitra)।

মদন জানিয়েছেন, বাইক দুর্ঘটনায় আহত শুভদীপ পাল সরকারি হাসপাতালেরই ল্যাব টেকনিশিয়ান। তাঁর এই অবস্থা হলে, সাধারণ মানুষের কী অবস্থা? প্রশ্ন তোলেন মদন। তাঁর অভিযোগ, SSKM-এ দালালরাজ চলছে। টাকার খেলা চলছে চারিদিকে।  টাকা দিলে তবেই মেলে স্বাস্থ্য পরিষেবা। এ নিয়ে মামলার হুঁশিয়ারি দেন।

এমনিতে সহাস্য মুখেও দেখা যায় মদনকে। কিন্তু SSKM হাসপাতালে কার্যত রুদ্রমূর্তিতে ধরা দিলেন তিনি। হাসপাতালে ঢোকার মুখে পুলিশ এবং কর্মীদের প্রশ্ন ছুড়ে দিতে শোনা গেল, "রোগী ঢুকতে দেননি কেন? ডাকুন মেডিক্যাল অফিসারকে। কী চলছে এসব?" তার আগে, হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন: Abhishek Banerjee: কুন্তলে চিঠির জন্য অভিষেককে জিজ্ঞাসাবাদ, সারদাকর্তার চিঠি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন, প্রশ্ন তৃণমূলের

মদনের বক্তব্য, "এই যে ট্রমা কেয়ার তৈরি হয়েছে, সেটা জনগণের ট্রমা কেয়ার। কোনও দাদা, বাবা বা অন্য কারও নয়। এরা ভর্তি করতে না পারলেও, রোগী তো দেখবে! চন্দ্রিমা ভট্টাচার্য আমাকে দুঃখ করে বলেন, 'আমায় তো বলছো, কিন্তু কাউকে তো পাব না।' পাব না মানে! ট্রমা কেয়ার তো এটা! ২৪ ঘণ্টা পরিষেবা দেওয়ার কথা। ডিরেক্টর এবং এমও কেউ ফোন ধরেন না। আমার নয়, স্বাস্থ্যমন্ত্রী জানান, কাউকে ধরা যাবে না, রাত হয়ে গিয়েছে। অরূপ বিশ্বাস বলেন, "এখনই বলছি পেশেন্টকে দেখার জন্য।' আমি মদন মিত্র। এটা সিপিএম-এর আমল হলে এক মিনিট লাগত ভর্তি করতে। উল্টে অরূপকে অ্যাসিস্ট্যান্ট সুপার মেসেজ দিল, 'দেখা হয়েছে। মনে হচ্ছে, আমাদের ক্যাপাসিটি নেই'।"

SSKM-এর বিরুদ্ধে ক্ষোভ জানাতে গিয়ে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপও দাবি করেন মদন। তা না হলে SSKM বয়কটের ডাক দেন। তিনি বলেন, "আমি মদন মিত্র অভিযোগ করছি। সে নো টু পিজি। জনগণের কাছে আমার আবেদন, যত ক্ষণ না মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন, সে নো টু পিজি। তোমাদের যত টাকা লাগে, হাতের ঘড়ি আংটি বিক্রি করে রোগীর চিকিৎসা করাব। রোগী যেতে যেতে যদি মরে যায়, এমও-র নামে কেস দেবেন। মামলা লড়ব আমি। ১০ কোটির ক্ষতিপূরণ। আমরা আসার পর যদি এই অবস্থা হয়,গরিব মানুষগুলোর কী অবস্থা। ভিখারির মতো পড়ে রয়েছে! বাইরে থেকে এসে দালাল ঘুরছে। জ্য়াক লাগাচ্ছে, ট্রমায় ভর্তি করতে ১০, ২০, ৫০ হাজার। পিজি-র সুপার, ডিরেক্টরের পদত্যাগ দাবি করছি বিধানসভার সদস্য হিসেবে।"

একসময় এসএসকেএম হাসপাতালের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন মদন। রোগী ভর্তি করাতে অসংখ্য মানুষ তাঁর সহযোগিতা পেয়েছেন। একথা কারও অজানা নয়। সারদাকাণ্ডে গ্রেফতারির পরে একসময় দীর্ঘদিন এই এসএসকেএমেই ভর্তি ছিলেন মদন। 

এমনিতে মদনের সহাস্য চেহারা দেখতেই অভ্যস্ত বাংলার জনগণ। সেই মদনের রুদ্রমূর্তি দেখে অবাক অনেকেই। এমনিতেই বিগত কিছু দিন ধরেই দলের খুঁটিনাটি বিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে আসছেন মদন। SSKM-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে গিয়ে এ বার সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget