এক্সপ্লোর

Abhishek Banerjee: যাঁরা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন আমি তাঁদেরও সাংসদ: অভিষেক

South 24 Parganas: 'যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল হেরে গেছে, সেখানেও লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী দেওয়া হবে।', বললেন অভিষেক

দক্ষিণ ২৪ পরগনা: সেতু উদ্বোধনে এসে বিরোধী ভোটারদেরও বার্তা দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এদিন মহেশতলায় (Mahestala) চড়িয়াল সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাঁদের সাংসদ, যাঁরা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাঁদেরও সাংসদ।' 

লক্ষ্মী ভাণ্ডার নিয়েও বার্তা দেন তিনি। এর আগে নানা জায়গায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের মুখে উঠে এসেছিল হুঁশিয়ারির সুর। তৃণমূল না জিতলে লক্ষ্মী ভাণ্ডার মিলবে না, বা অন্য সরকারি প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে না বলা হয়েছিল। কিন্তু সেই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল হেরে গেছে, সেখানেও লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী দেওয়া হবে।'

এদিন DA-এর দাবিতে সারা রাজ্যে ধর্মঘট ডেকেছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। এই দিনটিতেই চড়িয়াল সেতুর উদ্বোধন করা হয়। কেন এদিন উদ্বোধন করলেন সেটাও জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, '৫০ বছর ধরে চড়িয়াল ব্রিজের দাবি ছিল। ডায়মন্ডহারবারের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। করোনার কারণে দু বছর কাজ শেষ হতে দেরি হয়েছে। সর্বনাশা বন্‍ধ মানুষ সমর্থন করে না, সেইজন্য আজ উদ্বোধন করলাম। অধিকার আদায়ের জন্য কেউ বিক্ষোভ দেখাতেই পারেন, কিন্তু কর্মনাশা বন্‍ধ নয়।'

বকেয়া নিয়েও অভিযোগ:
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে বাংলার পাওনা টাকা আটকে রেখেছে বিজেপি। বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রকল্পের ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র, বাকি ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার।'

প্রকল্পের নাম নিয়ে...
প্রকল্প নাম বদল নিয়েও তরজা হয়েছে রাজ্য রাজনীতিতে। এদিন তা নিয়েও মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেন্দ্রীয় প্রকল্পের নাম রাজ্যে পরিবর্তন তো হবেই। কেন্দ্রীয় প্রকল্পের নাম তো মুখ্যমন্ত্রী প্রকল্প করা হয়নি। গা-জোয়ারি, জোরজবরদস্তি করে টাকা আটকে রেখেছে কেন্দ্র। যাঁরা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাঁদের বলব বাংলার বকেয়া টাকা নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আগামীতে পাকা ছাদের জন্য রাজ্য টাকা দেবে।'

কালো টাকা নিয়েও খোঁচা:
কালো টাকা উদ্ধার নিয়ে অভিষেকের নিশানায় বিজেপি। তিনি বলেন, 'কালো টাকা ধ্বংসের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী, ৫০ দিন সময় চেয়েছিলেন। বেঙ্গালুরু, বাংলায় কালো টাকা উদ্ধার হচ্ছে, এর দায় নিতে হবে কেন্দ্রকেই।'

আরও পড়ুন: বামেদের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার অভিযোগ, বিস্ফোরক সুকান্ত মজুমদার

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget