এক্সপ্লোর

Sukanta Majumder: বামেদের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার অভিযোগ, বিস্ফোরক সুকান্ত মজুমদার

West Bengal News: এখন সব পরিস্কার বোঝা যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের (Sukanra Majumder)। 

কলকাতা: বামেদের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার অভিযোগ। 'কারা নো ভোট টু বিজেপি করেছিল ২০২১-এ। এখন সব পরিস্কার বোঝা যাচ্ছে।' পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের (Sukanra Majumder)। 

কী বক্তব্য সুকান্ত মজুমদারের?

'বিজেপির অভিযান রুখতে পুলিশ ব্যস্ত ছিল। এসএফআইয়ের আন্দোলন বিধানসভার গেট অবধি পৌঁছে দেওয়া হল। আমরা ভেবেছিলাম বিমানবাবুর চেয়ার অবধি পৌঁছে দেওয়া হবে। কারণ ওখানে একটা বোঝাপড়া চলছে। এতেই বোঝা যাচ্ছে কে কার দিকে আছে। জোট, ঘোট, আগামীদিনে কী হবে। কারা নো ভোট টু বিজেপি করেছিল ২০২১-এ। এখন সব পরিস্কার বোঝা যাচ্ছে। সবটাই স্বচ্ছ জলের মতো পরিষ্কার।'

রাজ্য বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে গেল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের আন্দোলনের আঁচ। শিক্ষায় দুর্নীতি-সহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেয় এসএফআই। কিন্তু, পুলিশ তাতে অনুমতি দেয়নি। বরং মিছিল আটকানোর সবরকম প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তা সত্বেও পুলিশের নজর এড়িয়ে বিধানসভার মেন গেটের বদলে, পশ্চিম দিকের গেটে পৌঁছে যান একদল এসএফআই নেতা-কর্মী। সেখানে পুলিশের সংখ্যা ছিল কম। তারই মধ্যে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে কয়েকজন বিধানসভার গেটে চড়ে বসেন। হাওড়া স্টেশন থেকে মিছিল বেরোতেই, এসএফআই নেতা ও কর্মীদের একাংশকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। অন্যদিকে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করেই শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করে এসএফআই। শিয়ালদা কোর্টের সামনে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।আটক করা হয় কয়েকজনকে। তবুও শিয়ালদা ব্রিজ হয়ে এম জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোতে থাকে মিছিল। মুরলীধর সেন লেন পেরিয়ে যাওয়ার পরে সৃজন ভট্টাচার্যদের গ্রেফতারির খবর পৌঁছয়।এরপর সেখানেই মিছিল থামিয়ে দেন প্রতীক উর রহমানরা।

 অ্যাডিনো ভাইরাসের প্রকোপ, পরপর শিশুর মৃত্যু নিয়ে রাজ্য বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে কুরুক্ষেত্র হয়ে উঠল করুণাময়ী চত্বর। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ালেন বিজেপি নেতা-কর্মীরা। শুক্রবার দুপুর থেকে করুণাময়ীতে জমায়েত করেন বিজেপির নেতা ও কর্মীরা। দুপুর আড়াইটে নাগাদ করুণাময়ী মোড় থেকে শুরু হওয়া মিছিল পুলিশ আটকাতেই। সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একটি গাড়িতে করে বিজেপি কর্মীরা করুণাময়ী মোড়ে পৌঁছতেই, গাড়িতে উঠে পড়ে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় গ্রেফতার ঘোষণা করা হয়। কিছুক্ষণ পরে লোহাপুল মোড় থেকে, ইন্দ্রনীল খাঁ, তনুজা চক্রবর্তী, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মিছিল শুরু হয়। বেনফিশ মোড়ে পৌঁছতেই মিছিল আটকে দেয় পুলিশ। দুপক্ষের মধ্য়ে খণ্ডযুদ্ধে তুলকালাম বেধে যায়।

আরও পড়ুন: Calcutta High Court: বিচারপতির বাড়িতে পোস্টারকাণ্ডে এখনও অধরা দুষ্কৃতীরা, রিপোর্ট তলব হাইকোর্টের

সেরা শিরোনাম

Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget