এক্সপ্লোর

TMC 21 July Rally: শুধু নিজের কথা ভাবলে হবে না, '২৬-এর জন্য এখন থেকেই প্রস্তুতি, বললেন অভিষেক

Abhishek Banerjee: লোকসভা নির্বাচনের ফল বেরনোর পর সংগঠনের কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অভিষেক।

কলকাতা: লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও বড় সাফল্য মিলেছে। সেই আবহেই ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই ২০২৬-এর জন্য প্রস্তুতি নিতে হবে বলে জানালেন তিনি। পাশাপাশি, দলীয় নেতৃত্বকেও কড়া বার্তা দিলেন। (TMC 21 July Rally)

লোকসভা নির্বাচনের ফল বেরনোর পর সংগঠনের কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অভিষেক। রবিবার ২১ জুলাইয়ের মঞ্চে আবারও আগের মতোই দলের হয় ব্যাট ধরতে দেখা গেল তাঁকে। শুধুমাত্র বিজেপি-কে আক্রমণ করেই থামলেন না, দলের নেতা-কর্মীদেরও বার্তা দিলেন তিনি। দলের মধ্যে আত্মতুষ্টির কোনও জায়গা নেই, আরও বিনয়ী হতে হবে বলে জানিয়ে দিলেন। (Abhishek Banerjee)

লোকসভা নির্বাচনে রাজ্যে ২৯টি আসনে জয়ী হলেও, কলকাতা-সহ বহু জায়গায় বুথভিত্তিক প্রাপ্ত ভোটের নিরিখে এগিয়ে গিয়েছে বিজেপি। সেই নিয়েও এদিন কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন অভিষেক। এদিন তিনি বলেন, "আগামীর লড়াই আরও বৃহত্তর হবে। ২০২৬-এর জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে আমাদের। পুরসভা, পঞ্চায়েতে যাঁরা আছেন, নিজেদের কথা শুধু ভাবলে হবে না।  কর্মীদের কথা ভাবতে হবে।" দলের নেতাদের উদ্দেশে অভিষেক বলেন, "দল কিন্তু ফলের পর পর্যালোচনা করে দেখবে। পুরভোটে আমি টিকিট পাব আর লোকসভার সময় দল ফল পাবে না...দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নিজের নির্বাচনের মতো সব নির্বাচনে পরিশ্রম করতে হবে।"

আরও পড়ুন: TMC 21 July Rally: ভোটের দিন মদের পিছনেই ৪০ কোটি, সভ্য লোক BJP করে না: অভিষেক

লোকসভা নির্বাচনের পর যে কয়েক দিনের বিরতি নিয়েছিলেন, সেই সময়ে পর্যালোচনার মধ্য়ে ছিলেন বলেও জানান অভিষেক। তিনি জানান, দমবন্ধ হয়ে আসছে বলে অনেকেই চলে গিয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েক জনকে ফেরত নেওয়া হয়েছে যদিও। কিন্তু দলের সৈনিকদের উপর ছড়ি ঘোরাতে দেওয়া হয়নি। অভিষেক জানিয়েছেন, এত কর্মী বিজেপি কিনতে পারবে না বলে আগেই জানিয়েছিলেন তিনি। 

অভিষেক এদিন স্পষ্ট জানান, যাঁরা তৃণমূলকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি, সকলের জন্যই কাজ করতে বদ্ধপরিকর তাঁদের দল।  ২০১৬, ২০২১ এবং ২০১৪-এর থেকেও ২০২৬ সালে বড় জয় পেতে হবে বলে বার্তা দেন তিনি। দলের মধ্যে দ্বন্দ্বের কোনও জায়গা নেই বলে জানান। তাঁর কথায়, "আত্মতুষ্টির জায়গা নেই দলে। পুরনোদের অভিজ্ঞতা এবং নতুনদের উদ্যম, একবৃন্তে দু'টি কুসুম।" নির্বাচনে যাঁরা মানুষকে বোঝাতে অক্ষম হয়েছে, পুরসভা থেকে পঞ্চায়েত এবং শহরস্তরে...তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও জানান অভিষেক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget